ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কোনো চেষ্টা সরকার মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সভায় আমদানি পর্যায়ে শুল্ক-কর সমন্বয় এবং সরবরাহব্যবস্থা উন্নয়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

একইসঙ্গে হুঁশিয়ার করে তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো চেষ্টা মেনে নেবে না সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান সামনে রেখে বর্তমানে আমদানির পাইপলাইনে থাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ পর্যাপ্ত। ফলে রমজানে কোনো নিত্যপণ্যের ঘাটতি হবে না এবং সরবরাহ স্বাভাবিক থাকবে।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সারা বছর তুলনামূলক স্থিতিশীল দামে নিত্যপণ্য, বিশেষ করে সবজি, সরবরাহ নিশ্চিত করতে আমাদের পরিকল্পিত সরবরাহব্যবস্থা দরকার।

এ জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো সবজি যদি জুলাইয়ে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে উৎপাদিত হয়; তাহলে সারা বছরই স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। 
আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর 
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানা গেছে, অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। এর আগে ১৫তম জেডব্লিউজি বৈঠক ২০২৩ সালের ২৬-২৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
দিল্লিতে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই অনুমোদন দিয়েছে।
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
সৌদি আরবগামী যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া। একইসঙ্গে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে।   বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয় এ সময়। সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন শামা ওবায়েদ ইসলাম। এক্ষেত্রে ইন্দোনেশিয়াকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান তিনি। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে আরও বেশি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা বলেন, প্রচলিত ব্যবসায়িক সম্পর্কের বাইরে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ইন্দোনেশিয়া। দুই দেশের যোগাযোগ আরও জোরদারের লক্ষ্যে ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে উৎসাহিত করেন তিনি। পাশাপাশি সৌদি আরবে যাতায়াতকারী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি। এ সময় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম। শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা গভীর করতে বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুযোগ খুঁজে দেখতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার আনিস মাত্তা বর্তমানে সরকারি সফরে বাংলাদেশে রয়েছেন। বৃহস্পতিবারই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। আরটিভি/এসএইচএম
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
আরও পড়ুন
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
অনুমোদনের আবেদন আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, যাচাই-বাছাইয়ে ইউজিসি
ফ্যামিলি কার্ডের জন্য সরকারি কর্মকর্তার কাছে নারী, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
বন্ধ সরকারি কারখানায় ফিরেছে উৎপাদন