ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম
প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে ইসি। ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।

বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে- স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ, পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। এ ছাড়া জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি
বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে।
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
সম্পত্তি হেবা-হস্তান্তরে নতুন বিধান
প্রচলিত হেবা বা সম্পত্তি হস্তান্তরের বিধান অপরিবর্তিত রেখে নতুন ব্যবস্থা যুক্ত করেছে সরকার। নতুন বিধান অনুযায়ী, নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ থাকবে। এ বিষয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পত্তি হেবা-হস্তান্তরে নতুন বিধান
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাল্যবিবাহ ও বৈষম্য রোধে কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
টেক্সাসে অভিবাসন কর্মকর্তার গাড়ির ধাক্কায় আহত ব্যক্তি
দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী  
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা