ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ফাইল ছবি

সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল। সংকট শুরুর পর স্থগিত হয়ে গেছে ঢাকা থেকে সৌদি আরবগামী ৮৯ ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১৪ হাজার ৬৫৫ যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট বন্ধ থাকায় সরাসরি পরিচালিত বিমান বাংলাদেশের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারের ৭টি এবং সৌদিয়ার ৫টি ফ্লাইট স্থগিত হয়েছে।

এছাড়া, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৬টি করে, সালামএয়ারের ৪টি ও ইজিপ্টএয়ারের ১টি ফ্লাইট স্থগিত হয়েছে।

উল্লেখ্য, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বর্তমানে বেশ ঝুঁকিতে আছে সৌদি আরবের আকাশসীমা। এরই মধ্যে দেশটির রাজধানী রিয়াদে বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলার একাধিক ঘটনা ঘটেছে।

গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের এমনই এক হামলায় ১২ জনের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে দুজন বাংলাদেশিও আছেন। এছাড়া হামলায় বাংলাদেশিসহ আহত হন আরও অন্তত ৩০৯ জন।

সবশেষ গত রোববার (১১ অক্টোবর) রাতে ফের ওই বিমানবন্দরে হামলা চালায় হুতি। এ ঘটনায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আহত হন ১১ জন। এ নিয়ে গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় মারা গেছেন এক পাইলটসহ তিন সৌদি নাগরিক।

হুতিরা ওইদিন বিমানবন্দরের পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি বিমানকেও টার্গেট করে হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুতিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে তাদের সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে।

বিদ্রোহী গোষ্ঠীটি এর আগে হুমকি দিয়েছিল, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। সেই হুমকির পরই রিয়াদের বিমানবন্দরে হামলা চালানো হয়। আর ওই হামলার পরই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়। সেই বিধিনিষেধ এখনো অব্যাহত আছে, যার জেরে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ছয় শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে ইতোমধ্যে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্ত চলাচল করবে।
কক্সবাজার যাবে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচিসহ থামবে যেসব স্টেশনে
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদেরকে রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এরপর ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে নামিয়ে দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে।
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রথম দিনেই প্রাণ হারান ১৭ বাংলাদেশি
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে ৯ নভেম্বর। এদিন বেলা ৩টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে অধিবেশন বসবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন ৯ নভেম্বর
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
আরও পড়ুন
সাবেক ডিএমপি কমিশনার ফারুক ও স্ত্রীর সম্পত্তি ক্রোক
সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী