ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সোমবার ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওসমানী উদ্যান প্রাঙ্গণে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একইদিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন। উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন।

জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন।

সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নের অংশ হিসেবে থাকছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব আয়োজনের মধ্য দিয়ে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা
মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে।
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ’
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান