ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আলোচনায় বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। একই সঙ্গে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করা এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৫২তম সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখানে জানানো হয়, বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন উভয় পক্ষ।

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাব্য উপায় হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিশেষভাবে পর্যালোচনা করেন দুই মন্ত্রী।

এ ছাড়া আকাশপথে যোগাযোগ, পর্যটন এবং দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।

বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ অনুসন্ধানে উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন উভয় পক্ষ।

বৈঠকে বহুপক্ষীয় ফোরামগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং যোগাযোগ ও পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে দুই দেশের আগ্রহ প্রতিফলিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ১৭ থেকে ১৮ অক্টোবর বাগদাদে অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার অধিবেশনের পূর্ণাঙ্গ সভায় তিনি বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে 
আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত এই দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। 
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে 
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে, এমনটা জানিয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা পূরণের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
আরও পড়ুন
বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা-শিলিগুড়িতে 
বাচসাসের নতুন নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত