ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ এএম
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী এবং গুলশান-বনানী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান-যারা এই দেশকে ভালোবাসেন, সবাই মিলে দেশকে স্বাধীন করেছেন।

সংকটকালে দেশের জনগণ সব সময় দেশ রক্ষায় রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির মুখে পড়লে জনগণ ভোটাধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছে। সেসব আন্দোলনেও ধর্মীয় পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সেদিনও দলমত নির্বিশেষে নারী-পুরুষ, সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিল। আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ-অভ্যুত্থানকে সফল করেছিল।

দেশ গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি, ঠিক একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও আমরা ধর্ম দেখব না। আমরা দেখব কে এই দেশের নাগরিক।

সরকার প্রধান বলেন, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশের মানুষ। এই দেশের ওপর আপনার যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি ধর্ম ও পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে-এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আগামী হাজার বছরও যাতে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেটিই সবার প্রত্যাশা হওয়া উচিত।

রাতে প্রথমে প্রধানমন্ত্রী মহাখালী রক্ষাকালী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে যান। সেখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ: কর্মস্থল ত্যাগের আবেদন জাতিসংঘ মিশনের জ্যেষ্ঠ কূটনীতিকের
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের (চার্জ দ্য অ্যাফেয়ার্স) দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও পাশ কাটানোর অভিযোগ তুলে ১০ দিনের নৈমিত্তিক ছুটি এবং কর্মস্থল ত্যাগের অনুমতি চেয়েছেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-১ এ কে এম ওয়াহিদুজ্জামান।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আবেদন জানান। ঢাকা ও নিউইয়র্কের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে গ্রেড-১ মর্যাদার রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান উল্লেখ করেন, স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং গ্রেড-৩ মর্যাদার রাষ্ট্রদূত সঞ্চিতা হককে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করার সিদ্ধান্তে তিনি ‘গভীর পেশাগত উদ্বেগ’ বোধ করছেন। এমন সিদ্ধান্ত প্রচলিত সরকারি চাকরি বিধিমালার পরিপন্থি বলেও চিঠিতে প্রশ্ন তোলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা বৃদ্ধিবিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খানের চীনের সাংহাই সফরের সময়সূচির সঙ্গে মিল রেখে ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটি ও নিউইয়র্ক ত্যাগের অনুমতি চেয়েছেন ওয়াহিদুজ্জামান। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালের ১৫ জুলাই জাতিসংঘ মিশনে যোগদানের পর থেকেই তিনি উপ-স্থায়ী প্রতিনিধি-১ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এমনকি এর আগে গত আগস্ট মাসে পূর্বসূরি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্ক ত্যাগ করার পর তিনি নিজেই ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি বা চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ১২ নভেম্বর স্থায়ী মিশন থেকে জারি করা এক কূটনৈতিক পত্রে (নোট ভারবাল) অন্যান্য দেশের মিশনগুলোকে জানানো হয় যে, আইরিন জুবাইদা খানের অনুপস্থিতিতে সঞ্চিতা হক চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ছুটি ও কর্মস্থল ত্যাগের আবেদনপত্রের অনুলিপি জনপ্রশাসন উপদেষ্টা, জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিবসহ সরকারের একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন জ্যেষ্ঠ এই কূটনীতিক। আরটিভি/এসআর
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ: কর্মস্থল ত্যাগের আবেদন জাতিসংঘ মিশনের জ্যেষ্ঠ কূটনীতিকের
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় ২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি রোববার (১৫ নভেম্বর) শুরু হতে যাচ্ছে। 
২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
‘জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এজন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত ১ম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেই ব্যয় বহন করতে পারে না। সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসাসেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়। এজন্য তিনি প্রান্তিক এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসাথে তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসাসেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ কেউ গেলেও কিছুদিন পর অন্য কোনো প্রশিক্ষণ বা অন্য কাজে চলে যান। এই মন মানসিকতার পরিবর্তন দরকার। স্বাস্থ্য খাতের বিভিন্ন অব্যবস্থাপনা রোধে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব। এ সময় রাষ্ট্রপতি পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। এই ইতিবাচক পরিবর্তনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর জন্য দেশে একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। আন্তর্জাতিক সেমিনার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রস্থোডোনোটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রেস্থোডন্টিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান। আরটিভি/টিআর
‘জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার’
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী
নিজের পেশাগত জীবনের শুরুর দিকে প্রায় পাঁচ বছর সাংবাদিকতা করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী
এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ
নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সফটওয়্যার জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক কারণে প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট নাগরিকরা।
এনআইডি নিয়ে বড় দুঃসংবাদ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর জাপান ফেরত বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান