ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ। ভিডিও থেকে নেওয়া ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দিজীবনে রাখা হতো।

তিনি বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন আমরা যেনো ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।’

সোমবার (১৯ অক্টোবর) বঙ্গভবনে অনুষ্ঠিত বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ্-র নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার ও মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল, খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দিজীবনের বেদনার স্মৃতি স্মরণ করে বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন আমরা যেনো ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।’

তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন আর যেনো দেশে কখনো ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যেনো বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে - সে ব্যাপারে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামি পন্ডিত ও আলেম-ওলেমাদের খুব সম্মান করতেন। ইসলামের প্রতি মমতাবোধ থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিস্‌মিল্‌লাহির্‌-রাহ্‌মানির্‌-রহিম’ সংযোজন করেন। এছাড়া আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এখন সম্পূর্ণ অরাজনৈতিক মানুষ। তবে ইসলামী মূল্যবোধ ও শরীয়ায় আঘাত আসে এমন কোনো কাজ যাতে কেউ না করে তা তিনি লক্ষ্য রাখবেন।

প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশ থেকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং অনুদান সহায়তা আনার ব্যাপারে তাদের আরবী ভাষা ও যোগাযোগের পারদর্শিতা এবং ব্যক্তিগত সংযোগ কাজে লাগানোর অনুরোধ করেন। রাষ্ট্রপতি এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে অব্যাহত যোগাযোগের পরামর্শ দেন এবং এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা ও ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলিতে সফরের ও হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনা এই আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তার আবেদন সংক্রান্ত একটি চিঠির অনুলিপি রয়টার্সের হাতে পৌঁছেছে বলে দাবি করেছে বার্তাসংস্থাটি। 
অবশেষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করলেন শেখ হাসিনা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রতিনিধিদলে থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।  তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্তিম পাটজাত পণ্য নিয়ে কথা বলবেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির শিকার হচ্ছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে কথা হবে।’  আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে উল্লেখ করে সচিব বলেন, ‘উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তা করবে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না।’  বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’  আরটিভি/এসকে
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বোর্ড
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বোর্ড
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।
চলছে ষষ্ঠ হজ সম্মেলন, সই হতে পারে সৌদি-বাংলাদেশ চূড়ান্ত হজ চুক্তি
আরও পড়ুন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
এআই যেন বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির সঙ্গে চীনের মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান
প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি