ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ছাদ, আঙিনা ও জলাশয়ে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশ জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
ছাদে স্থাপিত সোলার প্যানেল। ছবি: সংগৃহীত

সৌরবিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সম্প্রসারণে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার প্রকল্প স্থাপনের সুযোগ রেখে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।

সোমবার (১৯ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে অধ্যাদেশটি প্রকাশ করে।

এই অধ্যাদেশে ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, চা বাগান, জলাশয় ও কৃষি-সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় প্রকল্প স্থাপন, ওপেক্স মডেলে অর্থায়ন, নেট-মিটারিং সুবিধা, সার্ভিস প্রোভাইডার নির্বাচন এবং প্রকল্প তদারকির বিধান রাখা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবস্থার চুরি, ভাঙচুর, অবৈধ সংযোগ ও কাজে বাধা দেওয়ার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, জলাশয় ও চা বাগানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।

এ ছাড়া, ভবন, পার্কিং লট, গ্যারেজ, বাণিজ্যিক ও শিল্প স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন এবং ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষি-সৌরবিদ্যুৎ প্রযুক্তি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এসব ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা’ হিসেবে গণ্য করা হবে। তবে বৃহৎ ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতাভুক্ত হবে না।

বিশেষ এই সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ওপেক্স মডেলকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে সার্ভিস প্রোভাইডারের নিজস্ব অর্থায়নে সৌর বিদ্যুৎ স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর, যেখানে উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির মাধ্যমে সমন্বয় করা হবে। তবে যাদের নিজস্ব তহবিল রয়েছে, তারা নিজস্ব অর্থায়নে অর্থাৎ ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবে।

উপযুক্ত কর্তৃপক্ষ সহজীকৃত পদ্ধতিতে সার্ভিস প্রোভাইডারদের জেলাভিত্তিক তালিকা সংরক্ষণ করবে। গ্রাহকরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অথবা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সার্ভিস প্রোভাইডার নির্বাচন করতে পারবেন।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হবে। সরকার নির্ধারিত ‘আদর্শ চুক্তিনমুনা’ অনুসরণ করে এই চুক্তি তৈরি হবে। এতে স্থান ব্যবহারের অধিকার, ব্যবহৃত যন্ত্রপাতির মান, ই-বর্জ্য ব্যবস্থাপনা, প্রস্তুতকারকের বাতিল করা যন্ত্রপাতির ‘টেক-ব্যাক স্কিম’, বিদ্যুতের মূল্যহার ও নেট-মিটারিং সুবিধা স্পষ্ট নির্দেশিত থাকবে।

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সেবা ক্রয় করা যাবে। সময় বাঁচাতে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) ব্যবহার বাধ্যতামূলক থাকছে না।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ওয়েবসাইটে স্থাপিত সব বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ করবে এবং প্যানেল বা সিস্টেমগুলো সচল আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করবে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার নেট-মিটারিং সংক্রান্ত প্রণোদনামূলক কার্যক্রম ঘোষণা করবে।

সৌরবিদ্যুতের সম্প্রসারণ ও নীতিগত সমন্বয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। এতে অর্থ, আইন ও বিদ্যুৎ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং জ্যেষ্ঠ সচিবরা সদস্য থাকবেন।

এ ছাড়া জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে জেলা কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে। এ কমিটিতে পুলিশ সুপার, স্থানীয় প্রকৌশলী ও বিদ্যুৎ সংস্থার জেলা পর্যায়ের প্রধানরা থাকবেন। কমিটি প্রতি তিন মাস অন্তর কাউন্সিলের কাছে প্রতিবেদন দেবে।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করবে। এ কমিটি প্রতি মাসে জেলা কমিটির কাছে প্রতিবেদন দেবে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি, চোরাই পণ্য কেনাবেচা কিংবা হেফাজতে রাখার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সৌরপ্যানেল বা যন্ত্রাংশ ভাঙচুর কিংবা ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া, উপযুক্ত কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অবৈধ সংযোগ স্থাপন এবং সৌরবিদ্যুৎ স্থাপন, পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের বাধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে।

অপরাধগুলোর বিচার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে করা যাবে। ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্টের মাধ্যমেও এসব অপরাধের বিচার করা যাবে।

অধ্যাদেশের অধীন সরল বিশ্বাসে কোনো কাজ করার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলেও এজন্য সরকার, উপযুক্ত কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা কিংবা অন্য কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে আন্তালিয়া থেকে টার্কিশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী। আরটিভি/এসআর
যাত্রাবিরতি শেষে ইস্তাম্বুল থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
তিন দিনের তুরস্ক সফরে দেশটির ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর তার সঙ্গে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা জাদুঘরটির উদ্বোধনে অংশ নেন।
তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে মিউজিয়াম উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। আইনটি চূড়ান্ত করার কাজ চলছে। পাশাপাশি জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলেমগণ মানুষকে সত্য, ন্যায় ও মানবতার পথ দেখান। সমাজে তাদের প্রভাব গভীর। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক হিংসা-বিদ্বেষ, নারী ও শিশু নির্যাতন দূর করতে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশের সুনাম বৃদ্ধি করছেন। এটি আমাদের জাতীয় গৌরবের বিষয়। এ সময় তিনি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের মৌলিক নীতি ও সুস্পষ্ট দিকনির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে পবিত্র কোরআনের প্রভাব অত্যন্ত গভীর। একই সঙ্গে রাষ্ট্রপতি বাংলাদেশের সমৃদ্ধ কোরআনিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। মহানবী (সা.) অন্যান্য ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে সমাজব্যবস্থা, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ অবস্থানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সেই দৃষ্টান্তকে পাথেয় করেই আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবে এবং ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। এ দেশে ইসলামের প্রচার ও প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন অবদানের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পবিত্র ইসলাম, ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় আকিদার প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় কাজে নিয়োজিত ব্যক্তিদের কল্যাণে কাজ করছে। একই সঙ্গে সব ধর্মের সহাবস্থান, স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় রাষ্ট্রপতি তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ করতে আলেমরা এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ দীর্ঘমেয়াদে সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে। অতীতের ফ্যাসিবাদ, দুর্নীতি ও অন্যায়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে ঐক্যবদ্ধ, সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ থেকে শিক্ষা এ ব্যাপারে আমাদের পাথেয়। এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের প্রশংসা করে বলেন, সংস্থাটি দীর্ঘদিন ধরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতচর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী যোগ্য কারি ও হাফেজ গড়ে তুলতে এ সংস্থাটির ভূমিকা প্রশংসনীয়। রাষ্ট্রপতি সংস্থাটির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, সংস্থাটি ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, নিয়মিত প্রশিক্ষণ, প্রতিভা অন্বেষণ এবং কারি ও হাফেজদের মানোন্নয়নে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। এ সময় তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত কারি ও অতিথিদের বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং আন্তর্জাতিক কিরাত সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নূর উদ্দিন আহমেদ অপু। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কিরাত সম্মেলনের সভাপতি আল্লামা কারি আবু রায়হান, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের হাওয়ারিয়ান পরিষদের সভাপতি আনোয়ার আলদীন এবং আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ ইউসুফ। আরটিভি/এসআর
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ আরও ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতি, অসদাচরণ ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়।
পুলিশের আরও ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
আরও পড়ুন
সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ উত্থাপন
পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান
‘তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার’
সরকারের ‘বড় উদ্যোগ’, ছাই ফেলার জমিতে হবে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র