ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরি, কী আছে এতে?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
সড়কে দায়িত্বরত ট্রাফিক আইন মানার আহ্বান জানাচ্ছেন। ছবি: কাল্পনিক

সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি মুহূর্তে বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা, সাহায্যকারী পথচারীদের আইনি সুরক্ষাদান, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ‘ডিমেরিট পয়েন্ট’ ব্যবস্থা প্রবর্তন এবং বারবার অপরাধ সংঘটনের ক্ষেত্রে দ্বিগুণ শাস্তির বিধান রেখে ‘সড়ক নিরাপত্তা আইন ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (আরটিএইচডি) প্রস্তুতকৃত প্রস্তাবিত এই আইনের মূল লক্ষ্য হলো— সড়ক দুর্ঘটনা রোধ, ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষা, যানবাহন ও সড়ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করার জন্য একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো গড়ে তোলা।

খসড়া আইনটিতে মোট ১৫টি অধ্যায়, ১১১টি ধারা এবং ২টি তফসিল রয়েছে।

‘জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা আইনের খসড়াটি চূড়ান্ত করেছি, যা শিগগিরই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজারো প্রাণহানি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ৩১ হাজার ৫৭৮ জন মানুষ প্রাণ হারান। তবে বিআরটিএ’র হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫ হাজার ৪৯০ জন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমানের চেয়ে প্রায় ছয় গুণ কম।

প্রস্তাবিত আইনের খসড়ায় সড়ক দুর্ঘটনাকে ৫ থেকে ২৯ বছর বয়সী শিশু ও তরুণদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব ব্যাংকের একটি হিসাব উদ্ধৃত করে এতে বলা হয়, বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সড়ক দুর্ঘটনার কারণে জিডিপির প্রায় ৫ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়।

২০২৭ সালের মধ্যে সমন্বিত আইনের বৈশ্বিক অঙ্গীকার
বিশ্বব্যাপী স্বীকৃত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৭ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক মন্ত্রীপর্যায়ের সম্মেলনে অঙ্গীকার করেছিল বাংলাদেশ।

চলতি বছরের ২০-২১ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আন্তর্জাতিক সেরা অনুশীলন এবং অন্যান্য দেশের আইন পর্যালোচনা করে খসড়া প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গত ১৪ অক্টোবর আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আবারও জানান, ২০২৭ সালের মধ্যে আইনটি চূড়ান্তভাবে প্রণয়ন করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ ছাড়া চলতি বছরের মধ্যে একটি গতি ব্যবস্থাপনা ম্যানুয়াল এবং হেলমেট ব্যবহারের নির্দেশিকা প্রস্তুত করার পরিকল্পনাও ঘোষণা করেছে সরকার।

নিরাপদ সড়ক ও আধুনিক প্রযুক্তি
প্রস্তাবিত খসড়া আইনে সড়ক নেটওয়ার্ক ও মোড়গুলো আন্তর্জাতিক মান অনুযায়ী ডিজাইন করা, পরিবহন ব্যবস্থার সমন্বয় সাধন এবং দুর্ঘটনাপ্রবণ বা ‘ব্ল্যাক স্পট’ এলাকাগুলো নিয়মিত চিহ্নিত ও সংশোধন করার তাগিদ দেওয়া হয়েছে।

আইনে পথচারী ও প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব অবকাঠামো— যেমন পর্যাপ্ত ফুটপাত, র‌্যাম্প বা লিফটসহ ফুটওভার ব্রিজ এবং নিরাপদ রিফিউজ আইল্যান্ড নির্মাণের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া নারী, অন্তঃসত্ত্বা, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের গণপরিবহনে গমনাগমন সহজ করার জন্য পরিবহন পরিচালনাকারীদের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার জন্য গতি পরিমাপক ক্যামেরা, স্পিড হাম্প, রাম্বল স্ট্রিপ এবং ‘ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম’ (আইটিএস) বসানোর প্রস্তাব করা হয়েছে খসড়ায়। সেই সঙ্গে সড়ক নিরাপত্তার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্টার-রেটিং সিস্টেম’, পরিকল্পনা ও নকশা প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সার্বিক নিরাপত্তা অডিট এবং পরিদর্শনের বিধানও রাখা হয়েছে।

মনোযোগহীন অবস্থায় গাড়ি চালানো, শিশুদের নিরাপত্তা
খসড়া আইন অনুযায়ী, গাড়ি চালানোর সময় মোবাইল বা একই ধরনের ডিভাইস ব্যবহার করা, ধূমপান করা, খাবার খাওয়া কিংবা উচ্চ শব্দে গান শোনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। চালকের মনোযোগ বিচ্ছিন্ন বা বিভ্রান্ত করে— যাত্রীদের এমন কোনো আচরণ করাও নিষিদ্ধ করা হয়েছে।

চালক এবং যাত্রী উভয়ের জন্যই সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ১৪ বছরের কম বয়সী শিশু অথবা ১৩৫ সেন্টিমিটারের চেয়ে কম উচ্চতার শিশুদের সামনের সিটে বসা নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য উপযুক্ত সুরক্ষামূলক ‘রেস্ট্রেইন্ট সিস্টেম’ ব্যবহার আবশ্যক করা হয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনে পুলিশ ও অনুমোদিত কর্মকর্তারা ব্রেথঅ্যালাইজার টেস্ট কিংবা ল্যাবরেটরি পরীক্ষা চালাতে পারবেন।

হেলমেট পরা বাধ্যতামূলক
মোটরসাইকেল চালক এবং আরোহী— উভয়ের জন্যই বিএসটিআই-অনুমোদিত মানসম্মত হেলমেট পরা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে ছয় বছরের কম বয়সীদের মোটরসাইকেলের যাত্রী হিসেবে যাতায়াত নিষিদ্ধের প্রস্তাব দেওয়া হয়েছে।

যেখানে রাস্তার অবস্থা অনুকূল, সেখানে সাইকেলের জন্য আলাদা লেন নির্দিষ্ট করা এবং সাইকেল চালকদের জন্য হেলমেটসহ অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরা বাধ্যতামূলক করার কথা খসড়ায় বলা হয়েছে।

পথচারীদের জন্য বিদ্যমান ফুটপাত ব্যবহার করা এবং জেব্রা ক্রসিং ও রিফিউজ আইল্যান্ডসহ নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হওয়া বাধ্যতামূলক হবে।

ডিমেরিট পয়েন্ট ও অপরাধের পুনরাবৃত্তিতে দ্বিগুণ শাস্তি
প্রস্তাবিত ‘ডিমেরিট পয়েন্ট' ব্যবস্থার আওতায় ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট কাটা যাবে। নির্দিষ্ট পরিমাণের পয়েন্ট কাটা গেলে বা পয়েন্ট জমা হলে ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া একই ব্যক্তি একই অপরাধ দ্বিতীয় বা পরবর্তী সময়ে করলে সর্বোচ্চ নির্ধারিত শাস্তি বা জরিমানা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে খসড়া আইনে।

প্রস্তাবিত ৭৪ ধারা অনুযায়ী, কোনো পথচারী ফুটপাত ব্যবহারে ব্যর্থ হলে প্রথমবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত জরিমানার সম্মুখীন হবেন।

‘গোল্ডেন আওয়ারে’ বিনামূল্যে জরুরি চিকিৎসা
খসড়া আইনটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো— দুর্ঘটনার পরপরই সংকটপূর্ণ সময় বা ‘গোল্ডেন আওয়ারে’ আহতদের জন্য বাধ্যতামূলক বিনামূল্যে জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা।

খসড়ায় উল্লেখ করা হয়, অগ্রিম টাকা বা টিকিট ছাড়া হাসপাতাল ও ক্লিনিকগুলোতে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা প্রদানের কঠোর ও বাধ্যতামূলক বিধান না থাকা বিদ্যমান আইনি কাঠামোর বড় একটি ঘাটতি।

তাই নতুন আইনে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সংকটময় মুহূর্তে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান আইনি বাধ্যবাধকতা হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা দুর্ঘটনাকবলিতদের জীবন রক্ষার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে।

স্বেচ্ছাসেবী উদ্ধারকারীদের আইনি সুরক্ষা
পুলিশি হয়রানি, ফৌজদারি মামলা এবং আদালত চালানের ভয়ে সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে এগিয়ে আসতে দ্বিধাবোধ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে খসড়ায় স্বেচ্ছাসেবী বা উদ্ধারকারীদের দেওয়ানি ও ফৌজদারি মামলা থেকে পূর্ণ আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

আইনি জটিলতার ভয় ছাড়া সাধারণ মানুষ যেন এগিয়ে এসে জীবন বাঁচাতে উৎসাহিত হন, সেজন্যই এই সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

কেন্দ্রীয় ডাটাবেস ও গবেষণা তহবিল
আন্তর্জাতিক মান অনুযায়ী সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, প্রকাশ ও সংরক্ষণের জন্য একটি ‘সমন্বিত কেন্দ্রীয় ডাটাবেস সিস্টেম’ গঠনের প্রস্তাব করা হয়েছে। একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত ও সামঞ্জস্যপূর্ণভাবে দুর্ঘটনার তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।

বৈজ্ঞানিক গবেষণা জোরদার, তথ্য সংগ্রহের পদ্ধতি উন্নয়ন এবং সড়ক নিরাপত্তার উদ্যোগগুলোতে অর্থায়নের জন্য একটি আলাদা ‘গবেষণা তহবিল’ গঠনের কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনে চালকদের প্রশিক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, গণপরিবহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা, দুর্ঘটনা তদন্ত, দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা খরচ এবং যাত্রী বীমার মতো বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

আইনের দুটি তফসিলে দুর্ঘটনা পরবর্তী সেবা প্রদান এবং অ্যালকোহল বা অন্য কোনো মাদকদ্রব্য সেবন করে যানবাহন চালানো সম্পর্কিত বিধিবিধান যুক্ত করা হয়েছে।

কেন এই পৃথক আইন
খসড়ায় বলা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন ২০১৮’তে আরও সংশোধনী আনলেও রোড ইঞ্জিনিয়ারিং, যানবাহনের মান নির্ধারণ, গতি ব্যবস্থাপনা, পথচারীদের সুরক্ষা, জরুরি চিকিৎসা সেবা, গবেষণা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের মতো বিষয়গুলো পর্যাপ্তভাবে সমাধান করা সম্ভব নয়।

তাই বৈশ্বিক ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর সঙ্গে সঙ্গতি রেখে একটি পৃথক ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

নতুন আইনটি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কেবল দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে দুর্ঘটনা প্রতিরোধমূলক পুলিশিং ও ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
সড়ক দুর্ঘটনা কমানো এবং দক্ষ চালক তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এর আওতায় ২০ হাজার পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী বিনা মূল্যে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) অধীনে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বিআরটিসির তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন। বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণে চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, প্রতিরক্ষামূলক গাড়ি চালানো এবং দায়িত্বশীল আচরণ সম্পর্কে ধারণা দেওয়া হবে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চলমান কর্মসূচিতে ২০ হাজার পেশাদার চালককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণে বাড়ছে নারীদের অংশগ্রহণ বিআরটিসির বিভিন্ন প্রকল্পের আওতায় ড্রাইভিং প্রশিক্ষণে নারীদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ কম থাকলেও সময়ের সঙ্গে তাদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। কেন প্রয়োজন রিফ্রেশার প্রশিক্ষণ? ফাতেমা বেগম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পেশাদার চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান বাড়ানো, নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় সম্পূর্ণ নতুন পেশাদার চালক তৈরির জন্য চার মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অন্যদিকে, আগে থেকেই পেশায় নিয়োজিত চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ বাড়ানোর বিষয়টিও প্রশিক্ষণে গুরুত্ব পাবে। আরটিভি/এসকে
ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বিআরটিসি
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবা প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। 
সারে ভেজাল ও নকল নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাস্তবতায় গড়ে ওঠা জাতিসংঘের বর্তমান কাঠামো দিয়ে আজকের পরিবর্তিত বিশ্ব পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।  তিনি বলেছেন, বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক পরিবর্তন এলেও নিরাপত্তা পরিষদের কাঠামো এখনো আগের মতোই রয়ে গেছে। তাই বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘ওয়ান অন ওয়ান’-এ এসব কথা বলেন তিনি।  সাক্ষাৎকারে নিরাপত্তা পরিষদ সংস্কার, রোহিঙ্গা গণহত্যার বিচার, আন্তর্জাতিক সংঘাত এবং মাঠপর্যায়ে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে কথা বলেন ড. খলিলুর রহমান। নিরাপত্তা পরিষদের আধুনিকায়ন ও শক্তিধর দেশগুলোর একক কর্তৃত্ব নিয়ে সাংবাদিক জাফর হাসনাইনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময়কার বাস্তবতার সঙ্গে বর্তমান বিশ্বের ব্যাপক পার্থক্য রয়েছে।  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘বিশ্ব পাঁচ দেশের চেয়েও বড়’ বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৈশ্বিক ক্ষমতার বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অথচ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও কাঠামো এখনো অপরিবর্তিত রয়েছে। নিরাপত্তা পরিষদ সংস্কারের বিষয়ে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি ইতোমধ্যে আন্তঃসরকার আলোচনার সমন্বয়ের জন্য কো-চেয়ারম্যান নিয়োগ করেছেন বলেও জানান। আফ্রিকার প্রতিনিধিত্বের প্রশ্নে ড. খলিলুর রহমান বলেন, ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় বৈষম্যের শিকার মহাদেশগুলোর একটি আফ্রিকা। নিরাপত্তা পরিষদে আফ্রিকার শান্তি ও নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও সিদ্ধান্ত গ্রহণের টেবিলে মহাদেশটির কোনো স্থায়ী প্রতিনিধিত্ব নেই। তাঁর ভাষায়, ‘আফ্রিকাকে সিদ্ধান্তের টেবিলে থাকতে হবে, তারা কোনো মেনু হতে পারে না।’ তিনি বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী বা অস্থায়ী সদস্যপদের কাঠামো পরিবর্তন করতে হলে জাতিসংঘ সনদ সংশোধন করতে হবে। এ জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সম্মতি প্রয়োজন। ফলে রাতারাতি এ সংস্কার সম্ভব নয়, বরং ধাপে ধাপে এগোতে হবে। তাঁর সভাপতিত্বের মেয়াদে সংস্কার আলোচনায় দৃশ্যমান অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভেটোর মুখে আটকে যাওয়ার বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের। কিন্তু স্থায়ী সদস্যদের স্বার্থের সংঘাত ও ভেটো প্রয়োগের কারণে গুরুত্বপূর্ণ অনেক আন্তর্জাতিক সংকটে পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, জাতিসংঘ সনদে সদস্য রাষ্ট্র বহিষ্কারের বিধান থাকলেও ইতিহাসে এর প্রয়োগ অত্যন্ত বিরল। অতীতে চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে গণপ্রজাতন্ত্রী চীনকে জাতিসংঘে চীনের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো সদস্য রাষ্ট্রকে সরাসরি বহিষ্কারের নজির নেই। রোহিঙ্গা গণহত্যার বিচার প্রসঙ্গে ড. খলিলুর রহমান আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, জাম্বিয়া বনাম মিয়ানমার মামলার বিষয়ে আগামী ১৯ নভেম্বর আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ও আইন লঙ্ঘনের ঘটনায় আইসিজে তার বিচারিক এখতিয়ার অনুযায়ী ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের কার্যকারিতা নিয়ে সমালোচনার জবাবে ড. খলিলুর রহমান বলেন, নিরাপত্তা পরিষদের রাজনৈতিক অচলাবস্থার সঙ্গে মাঠপর্যায়ে জাতিসংঘের মানবিক ও সেবামূলক কার্যক্রমকে এক করে দেখা ঠিক নয়। জাতিসংঘকে বিলুপ্ত করার চিন্তা বাস্তবসম্মত নয়। কারণ আজ সংস্থাটি বিলুপ্ত করা হলে বিশ্বশান্তি ও সহযোগিতার স্বার্থে আগামীকালই আবার নতুন করে এমন একটি সংস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবিলা ও বৈশ্বিক সমস্যার সমাধানে বিশ্বের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ এখনো জাতিসংঘের ওপর আস্থা রাখে। মাঠপর্যায়ে জাতিসংঘের অবদানের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়নে তীব্র সংকট থাকলেও জাতিসংঘের কান্ট্রি টিম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছিল। এ কাজে স্থানীয় প্রতিষ্ঠান, জনবল এবং রোহিঙ্গা শিবিরের তরুণদেরও যুক্ত করা হয়েছিল। এতে অর্থসংকটের মধ্যেও সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হয়, এমনকি কিছু ক্ষেত্রে সেবার মানও উন্নত হয়েছিল। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ কঙ্গো সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশটির সরকার, জাতিসংঘের স্থানীয় দল এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাদের মতে, কঙ্গোয় সাধারণ মানুষের জীবন রক্ষা ও সেবা প্রদানে জাতিসংঘের কান্ট্রি টিম কার্যকর ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলন জাতিসংঘের বহুপক্ষীয় প্রক্রিয়ারই অংশ। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলা, তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করতে প্রভাবশালী ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করে জাতিসংঘ। সংস্থাটির অনুপস্থিতিতে এ ধরনের আন্তর্জাতিক সমঝোতা সম্ভব হতো না। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। অতীতে নয়বার মহাসচিব নিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা প্রার্থীদেরই সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে নিয়োগ দিয়েছে। আরটিভি/এসআর
১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
আরও পড়ুন
চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী, খসড়া আইন প্রকাশ
নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ, মতামত দেওয়া যাবে ই-মেইলে