ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ। পুরোনো ছবি

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ১৪১ টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এসব তথ্য জানান।

তিনি জানান, ১০ অক্টোবর থেকে শুক্রবার রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল।

বেবিচক জানায়, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯ টি ও রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

এসব ফ্লাইট বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী বহন করেনি তারা।

এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা হয় দাম্মামেও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের
আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠেয় একনেক সভায় প্রস্তাব দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। এতে সভাপতিত্ব করবেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস
ঢাকা থেকে কক্সবাজার যেতে চালু হচ্ছে নতুন আরও একটি ট্রেন। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস।
ঢাকা থেকে কক্সবাজার যেতে যেসব স্টেশনে থামবে মহানগর এক্সপ্রেস
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে একাধিক স্থানে হামলা চালিয়েছে হুতিরা। হামলায় ২ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
আরও পড়ুন
সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
ঘূর্ণিঝড় চাম্পির দাপটে লণ্ডভণ্ড পূর্ব এশিয়া, বন্ধ শত শত ফ্লাইট
সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ