ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
বিমানবন্দরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ৫দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার একান্ত সচিব জ্যোতিশ্বর পাল।

শনিবার (২৪ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, প্রতিমন্ত্রী নুরুল হক নুর ৫ দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ার চুংজু সিটির মেয়রের বিশেষ আমন্ত্রণে সেদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানের 'চুনকো কোম্পানি লিমিটেড 'পরিদর্শন করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইনচেওন শহরের অন্তর্গত গাংহোয়া কাউন্টির মেয়র পার্ক ইয়ং-চোওল( Park Yong-cheol) - এর সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রতিমন্ত্রী নুর। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পরিধি সম্প্রসারণ, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সিউলে পৃথক দুটি দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন। দক্ষিণ কোরিয়ার 'কোরিয়ান প্রিন্টার্স অ্যাসোসিয়েশন'(korean printers Association)- এর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বিমানবন্দরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান, দলের মুখপাত্র আবু হানিফ, উচ্চতর পরিষদ সদস্য শাকিলউজ্জামান, সাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল রায়হান, এছাড়াও গণঅধিকার পরিষদ মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী
উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মার ৮০ শতাংশ পানির প্রবাহ কমে গেছে।  প্রায় মৃত ১০টি নদ-নদী। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ওসমান ফারুকের পদত্যাগে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। 
সংসদ সদস্য পদ ছাড়লেন বিএনপির ওসমান ফারুক
ভূমি অফিসে না গিয়েই দেওয়া যাবে জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
জমির খাজনা দিতে এখন আর ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারছেন জমির মালিকরা।
ভূমি অফিসে না গিয়েই দেওয়া যাবে জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
ভাসানীর আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর