ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মিষ্টির আসনে উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা শূন্য আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ (২৬ অক্টোবর)। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।

বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আসার পর বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর তার পদত্যাগের পরিপ্রেক্ষিতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। শূন্য আসনে উপ-নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার
দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধার আওতায় আনতে পরিবারভিত্তিক একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তুলছে সরকার। এ তথ্যভাণ্ডারের মাধ্যমে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা যাচাই করে প্রকৃত দরিদ্রদের শনাক্ত করা ও তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার
ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ডেঙ্গু সমস্যা মোকাবিলায় কেবল তাত্ত্বিক আলোচনা বা সভা-সেমিনারের বৃত্ত থেকে বেরিয়ে এসে গবেষণার মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর সমাধান উদ্ভাবনে পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিতে হবে।
411196
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা
রোববার (২৫ অক্টোবর) অধিদপ্তরের ৫২টি বিশেষ দল দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।
৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা
খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর আয়োজন করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এনআইডি সংশোধনে ভোগান্তি, ঝুলে আছে ১ লাখ ২৪ হাজার আবেদন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ
পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী