ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারও করবে পুলিশ— এমন মন্তব্য করে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ অবস্থায় তার এই বক্তব্যের ব্যাখা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস রিলিজের মাধ্যমে এ ব্যাখ্যা দেয়া হয়।

এতে বলা হয়, রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখা উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকির-এর বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও শিরোনাম সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। বিষয়টি স্পষ্টীকরণ এবং জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে পুলিশের বক্তব্য নিম্নরূপ:

বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা। অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার, জনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম মৌলিক দায়িত্ব। এসব দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের কখনো কখনো অপরাধী, সঙ্ঘবদ্ধ হামলাকারী কিংবা আইন অমান্যকারী ব্যক্তিদের সরাসরি প্রতিরোধ ও আক্রমণের মুখোমুখি হতে হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধী গ্রেপ্তার, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে চলতি ২০২৬ সালের প্রথম ১০ মাসে পুলিশের ওপর ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ প্রাণ হারিয়েছেন এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। দেশের প্রচলিত আইন বিশেষ করে আত্মরক্ষার অধিকার, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারী কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১-এ পুলিশের আত্মরক্ষার অধিকারের কথা বলা রয়েছে।

আইজিপি তার বক্তব্যে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এক্ষেত্রে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে ‘ক্রসফায়ার’ শব্দটি আক্ষরিক অর্থে উল্লেখ করেছেন। তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি প্রদানের লক্ষ্যে ‘ক্রসফায়ার’ শব্দটি উল্লেখ করেননি।

একই অনুষ্ঠানে সাংবাদিকদের সম্পর্কে আইজিপির মন্তব্য নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রকৃত অর্থে তিনি সাংবাদিকদের সম্পর্কে ঢালাও কোনও মন্তব্য করতে চাননি, এটি অসাবধানতাবশত হয়েছে।

বাংলাদেশ পুলিশ মানবাধিকার সমুন্নত রেখে জনগণের জানমাল রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পেশাদারত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
শরীরে ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা পুলিশের!
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একসঙ্গে ২০ হাজার কেনা হয় বাহিনীটির জন্য। অত্যাধুনিক প্রযুক্তির এসব ক্যামেরা কিনতে ১০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে সরকারের।
শরীরে ক্যামেরা ব্যবহারে ব্যাপক অনীহা পুলিশের!
পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
আরও পড়ুন
প্রবাসীদের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধের সহযোগিতায় একমত বাংলাদেশ-ইউএই
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
আগুন-ককটেল হামলা ঠেকাতে কড়া বার্তা দিলেন আইজিপি
আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ