ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের শিপিং খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মার্সক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শিপিং খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ড্যানিশ শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান মার্সক লাইন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মন্ত্রীর সঙ্গে মার্সক প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের লালদিয়া (Laldia) টার্মিনাল প্রকল্পসহ শিপিং খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহের বিষয়টি উঠে আসে।

এছাড়া দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং শিপিং পরিচালন ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

মার্সকের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে মন্ত্রী বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও মার্সক একসঙ্গে এগিয়ে যাবে।

আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, বন্দর ও লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্যিক কার্যক্রম আরও দক্ষ করে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার রুটে ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মাত্র ৬৮৫ টাকা নির্ধারণ করে দিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার।
গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মানুষকে ভোলানোর জন্য, কথা বলে ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না বিএনপি। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য,শ্রেণি-ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
বিএনপি রাজনীতি করে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য: সমাজকল্যাণমন্ত্রী
আরও পড়ুন
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে: সড়কমন্ত্রী
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
জাতির বৃহত্তর স্বার্থে সমন্বিত বন্দর কৌশল তৈরি করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী