ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশীদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালদ্বীপের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি সহযোগিতা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি বিরোধ পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

এ সময় উভয়পক্ষ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে তাদের আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্নদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি মালদ্বীপের আইন ও বিচারব্যবস্থা, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং হাইকমিশনার হিসেবে তার দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি ইন্টার্নদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

পরবর্তীতে হাইকমিশনার বাংলাদেশের বিচারব্যবস্থার কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করার লক্ষ্যে আদালত পরিদর্শন করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল তাকে সঙ্গে নিয়ে অন্তত দুটি আদালতের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশের বিচারব্যবস্থার স্বচ্ছতা ও বিচারিক কার্যক্রম সম্পর্কে হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশের দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়টি অ্যাটর্নি জেনারেল উত্থাপন করেন। এ বিষয়ে হাইকমিশনার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারে তার সরকারের আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে মালদ্বীপের হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার মেহেদী হাসান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা
২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে  ইলিশ ধরার নিষেধাজ্ঞা
জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে লক্ষ্মীপুরের মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ২৯ অক্টোবর মধ্য রাত থেকে। 
২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে  ইলিশ ধরার নিষেধাজ্ঞা
বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেনে কামারা দে সেভিয়ার (সেভিল চেম্বার অব কমার্স) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরা লিওনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের বৈচিত্র্যকরণ, বাংলাদেশে আরও বেশি স্প্যানিশ বিনিয়োগ আকর্ষণ এবং শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে- এমন খাতগুলোতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। উভয় পক্ষই টেক্সটাইল ও তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস বা ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানিকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেছে। ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতিতে সহযোগিতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শামা ওবায়েদ পাট ও পাটজাত পণ্যে বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাণিজ্যের বৈচিত্র্যকরণ এবং পারস্পরিক সুবিধাজনক বিনিয়োগে অবদান রাখতে পারে এমন নতুন ব্যবসায়ী অংশীদারিত্বের পথ অনুসরণের ওপর জোর দেন। বৈঠককালে সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি স্পেনের সেভিলে বছরে অন্তত একবার দুই দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ-কেন্দ্রিক একটি বিজনেস সেমিনারের আয়োজনে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে স্প্যানিশ উদ্যোক্তাদের কাছে বাংলাদেশের পণ্য, বিনিয়োগের সুযোগ ও ব্যবসায়িক সম্ভাবনা প্রদর্শনের জন্য সেভিলে যৌথভাবে বাংলাদেশের ওপর একটি প্রদর্শনীর আয়োজনের প্রস্তাব করেন তিনি। এই প্রস্তাবিত উদ্যোগগুলো বাংলাদেশি ও স্প্যানিশ ব্যবসাগুলোর মধ্যে সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে, যা তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব ও বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষই ব্যবসায়িক প্রতিনিধিদলের বিনিময় এবং সেভিল চেম্বার অব কমার্স ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সুদৃঢ় করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তা ছাড়া শ্রমবাজারের পরিবর্তিত চাহিদা মেটাতে ভোকেশনাল বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকীকরণ এবং শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়েও তারা কথা বলেন। বৈঠকে সেভিল চেম্বার অব কমার্স অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তথ্য বিনিময় ও সম্ভাব্য শিক্ষার সুযোগ নিয়েও আলোচনা করা হয়।  দুই পক্ষই এসব আলোচনাকে বাস্তব অর্থনৈতিক সহযোগিতায় রূপ দিতে নিয়মিত সংলাপ বজায় রাখা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করে। এই বৈঠকে ব্যবসায়ী অংশীদারিত্ব সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন সুযোগ উন্মোচনে বাংলাদেশ ও স্পেনের যৌথ আগ্রহের কথা আবারও পুনর্ব্যক্ত করা হয়। আরটিভি/ এসকেডি  
বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সার আমদানি কমাতে ৩ বন্ধ কারখানা চালুর উদ্যোগ
দেশে সার উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে বন্ধ থাকা রাষ্ট্রীয় তিনটি সার কারখানা আগামী নভেম্বরের মধ্যে চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
সার আমদানি কমাতে ৩ বন্ধ কারখানা চালুর উদ্যোগ
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’: অতিরিক্ত আইজি
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান এ নির্দেশনা দেন।
মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’: অতিরিক্ত আইজি
আরও পড়ুন
কর্নেল বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ তদন্তে লেতিতিয়া জেমসকে সরানোর দাবি
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল
দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্র করে: সারাহ কুক