ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপ-নির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন।

উপ-নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপ-নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে সিইসি বলেন, বর্তমান কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করে। সেই নীতি থেকেই জাতীয় নির্বাচনের মতোই এই উপ-নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে তাদের অর্পিত নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে নিবিড় মনিটরিং করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ১১ দলীয় জোটের উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, ১১ দলীয় জোটের পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে সিইসি এ এম এম নাসিরউদ্দিন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে অতীতে যেসব সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে এবার বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে দেশে একটি উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও অব্যাহত রয়েছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শনিবার (২১ নভেম্বর) সকালে তিনি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল 
ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি
সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা