ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটিবির আরও চার কর্মকর্তাকে বদলি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবিতে সংযুক্ত অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজে, অধ্যাপক ড. মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজে, অধ্যাপক ড. মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এনসিটিবির উপসচিব সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওই তারিখ অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

এর আগে, গত ২৫ অক্টোবর এনসিটির এক কর্মকর্তা এবং ২৬ অক্টোবর ৯ কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’ দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মিয়ানমার। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। 
রোহিঙ্গা ইস্যুতে আইসিজের রায়ের পর যে বার্তা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এনটিআরসিএতে নতুন ডিডি, এনসিটিবিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
৩০ নভেম্বরের মধ্যেই সব বই যাবে উপজেলা পর্যায়ে
এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান