ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ এএম
ছবি: সংগৃহীত

বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। তবে এই সুযোগ নিতে হলে বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এই অবকাশের সম্ভাবনা।

তবে সবাই এই সুবিধা পাবেন না। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালার ওপর।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিয়মিত কর্মদিবস। এই দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে।

অর্থাৎ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পাওয়া যাবে টানা চার দিনের ছুটি।

তবে এই সুযোগ সবার জন্য সমান নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে এই সুবিধা পাবেন। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানে বৃহস্পতিবার কর্মদিবস হলেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নয়, তাদের ক্ষেত্রে ছুটির হিসাব ভিন্ন হতে পারে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। ফলে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একইভাবে টানা চার দিনের ছুটি পাবেন, এমন নিশ্চয়তা নেই।

বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় কাটানোর পরিকল্পনা করেন অনেকেই। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে বাড়তি সুযোগ। তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটি আগেভাগে পরিকল্পনা করে অনুমোদন নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বসছে আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বসছে আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওএইচসিএইচআর-এর বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। 
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার