ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ, সাক্ষাৎ করবেন জুবাইদা রহমানের সঙ্গে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। সফরকালে রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

সোমবার (৯ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ডাচেস সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) আমন্ত্রণে এ সফরে এসেছেন তিনি।

সফরের অংশ হিসেবে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে তাকে স্বাগত জানাবেন ডা. জুবাইদা রহমান। তাদের বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরতে কাজ করা জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ডাচেস সোফি।

এ ছাড়া বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে কক্সবাজার যাবেন তিনি। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কার্যক্রম ঘুরে দেখবেন।

বিশেষ করে বাস্তুচ্যুত নারী, কন্যাশিশু ও পরিবারগুলোর জন্য পরিচালিত সুরক্ষা ও সহায়তা কার্যক্রম সম্পর্কে জানবেন ডাচেস। পাশাপাশি শরণার্থী জনগোষ্ঠীর মধ্যে নেতৃত্বের বিকাশ, সহনশীলতা, পুনর্বাসন এবং অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগগুলোও পর্যবেক্ষণ করবেন তিনি।

বাস্তুচ্যুতির মতো কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পাচ্ছে, সে বিষয়েও খোঁজ নেবেন সোফি।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক জোরদার, মানবিক সংকট মোকাবিলা এবং বিভিন্ন জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার অংশ হিসেবে আন্তর্জাতিক সফর চালিয়ে যাচ্ছেন ডাচেস অব এডিনবার্গ। বাংলাদেশ সফরও তার সেই কর্মসূচির অংশ।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন ডাচেস অব এডিনবার্গ সোফি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে  
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণ‌লা‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে  
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। তবে এই সুযোগ নিতে হলে বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে তৈরি হয়েছে এই অবকাশের সম্ভাবনা।  তবে সবাই এই সুবিধা পাবেন না। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে নিজ নিজ প্রতিষ্ঠানের নীতিমালার ওপর। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিয়মিত কর্মদিবস। এই দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা। কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ মিলবে। অর্থাৎ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সরকারি ছুটি, ১৭ ডিসেম্বর এক দিনের ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি এবং ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে পাওয়া যাবে টানা চার দিনের ছুটি। তবে এই সুযোগ সবার জন্য সমান নয়। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, তারা ১৭ ডিসেম্বর ছুটি নিতে পারলে এই সুবিধা পাবেন। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানে বৃহস্পতিবার কর্মদিবস হলেও সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার নয়, তাদের ক্ষেত্রে ছুটির হিসাব ভিন্ন হতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। ফলে সব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা একইভাবে টানা চার দিনের ছুটি পাবেন, এমন নিশ্চয়তা নেই। বছরের শেষ দিকে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় কাটানোর পরিকল্পনা করেন অনেকেই। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে বাড়তি সুযোগ। তবে টানা চার দিনের ছুটি উপভোগ করতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটি আগেভাগে পরিকল্পনা করে অনুমোদন নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আরটিভি/এসকে
ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বসছে আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা বসছে আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন