ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে অনির্ধারিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের পয়েন্ট অব অর্ডারে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈরি করা হবে।

যা শুধুমাত্র আমাদের শ্রমিক ভাইদেরকেই চিকিৎসাসেবা প্রদান করবে। এগুলো আমরা এমনভাবেই নামকরণ করব যে, শ্রমিকদের জন্যই এই হাসপাতালগুলো নির্দিষ্ট থাকবে।

এর আগে, বিগত স্বৈরাচারী সরকারের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের দুঃশাসনের আমলে আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে সবকিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে এমন সব ইচ্ছাকৃত পলিসি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ স্বাভাবিকভাবে হতে পারেনি।

বিগত আমলে দেশের স্বাস্থ্যখাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, স্বৈরাচারের সময় সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়। এমনভাবে চিকিৎসাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে যে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এ দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের সুচিকিৎসার জন্য এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
পলাতক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়াতেই ফেরত আসতে হবে: দুদক
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার
আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে: স্পিকার
গ্রাম পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
গ্রাম পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। বিশেষ বিবেচনায় দফাদার ও মহল্লাদারদের বাইসাইকেল পাওয়ার সময়সীমা কমিয়েছে কর্তৃপক্ষ। 
গ্রাম পুলিশ সদস্যদের জন্য বড় সুখবর
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
উপজেলা পর্যায় ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
আরও পড়ুন
ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
নতুন দায়িত্বে পাঁচ এমপি 
বড় ছেলেকে দাফনের তিন দিন পর চলে গেল ছোট ছেলেও, দিশাহারা বাবা-মা