ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। । পুরোনো ছবি

আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে দেশের ৩০ শতাংশ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনের অঙ্গীকার করা হয়েছে। সে অনুযায়ী, সরকারের প্রথম পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৩৩-এর সরকারি দলের সংসদ সদস্য শাচত আরা আক্তার এ নোটিশ উত্থাপন করেন।

মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন ত্বরান্বিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা এবং ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রচারের অংশ হিসেবে সম্প্রতি সরকার দুই দিনব্যাপী জাতীয় সৌরবিদ্যুৎ মেলার আয়োজন করে। এতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এবং সৌরবিদ্যুৎ সম্পর্কে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, সৌরবিদ্যুৎ সেবা সম্প্রসারণে দরপত্রের বিপরীতে ৮ হাজারের বেশি সরবরাহকারী আবেদন করেছেন। কর্মসূচি দ্রুত বাস্তবায়নে সরবরাহকারীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুফল সম্পর্কে মানুষকে জানাতে বিভাগীয় শহরগুলোতে এ ধরনের মেলার আয়োজন করা হবে। পর্যায়ক্রমে জেলা পর্যায়েও এ প্রচার কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের অর্থনৈতিক সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, বাসাবাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে আয় করা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনবে। অন্যদিকে, এ বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ ব্যয় হবে প্রতি ইউনিট ৮ টাকা। ফলে গ্রাহক প্রতি ইউনিটে দুই টাকা আয় করতে পারবেন।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর প্যানেলের পাশাপাশি ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, শুধু সৌরবিদ্যুৎ যথেষ্ট নয়; এর সঙ্গে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থাও প্রয়োজন। সরকার ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারে উৎসাহিত করতে কাজ করছে।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে ওই বাসভবন সম্পূর্ণ সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেখানে ব্যাটারি ব্যাকআপ থাকায় দিন-রাত ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মানুষকে ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে উৎসাহিত করতে সরকার প্রচার-প্রচারণা, বিজ্ঞাপন ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে অর্থও বরাদ্দ করা হয়েছে।

সৌরবিদ্যুৎ উন্নয়নসংক্রান্ত সম্প্রতি জারি করা অধ্যাদেশের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে এসেছে এবং বেসরকারি খাতে বিনিয়োগের আগ্রহ বেড়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারির পর অল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে।

আশা প্রকাশ করে তিনি বলেন, নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ ও জনগণের অংশগ্রহণ অব্যাহত থাকলে সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে। এর মাধ্যমে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর দেশের নির্ভরশীলতাও কমবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
নতুন চকচকে হাঁড়ি কিনলে রান্না নিরাপদ হবে—এমন ধারণা অনেকেরই।
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল এবং ৬০০ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার। 
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।  নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী কুশল বিনিময় করেন। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়। কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আরটিভি/এসআর
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
আরও পড়ুন
তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি