ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ফরিদপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য এম শহিদুল ইসলাম বকুলের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘কৃষিপণ্য সংরক্ষণ এবং আমদানি নির্ভরতা হ্রাসের উদ্দেশ্যে ‘জলবায়ু-সহনশীল কৃষির জন্য কৃষকদের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের প্রকল্প’-এর আওতায় এই মিনি কোল্ড স্টোরেজগুলো নির্মাণ করা হবে।’

ইতোমধ্যে কৃষকদের জন্য ৬০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ২৬টি জেলার ৫৪টি উপজেলায় ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা ছিল। এই ১০০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে, ‘প্রাকৃতিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিপণ্য সংরক্ষণ, মূল্য সংযোজন ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সারাদেশে ৫ হাজারটি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার প্রতিটির ধারণক্ষমতা হবে ২০ মেট্রিক টন।

বর্তমানে সারাদেশে বিএডিসির মোট ৩১টি কোল্ড স্টোরেজ রয়েছে। এর মধ্যে একটি হলো ফরিদপুর সদর উপজেলায় অবস্থিত ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আলুর বীজ রাখার হিমাগার (কোল্ড স্টোরেজ)। বর্তমানে নতুন কোনো হিমাগার নির্মাণের পরিকল্পনা নেই। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৮২ মাসে সড়কে ঝড়েছে ৪৫ হাজারের বেশি প্রাণ
২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জন প্রাণ হারিয়েছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) এক পরিসংখ্যানে উঠে এসেছে।
৮২ মাসে সড়কে ঝড়েছে ৪৫ হাজারের বেশি প্রাণ
সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ
সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত নানা উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগও রাখা হয়েছে।
সরকারি প্রণোদনা, কর ছাড় ও নীতিসহায়তায় বাড়ছে সৌরবিদ্যুতে আগ্রহ
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান: কৃষিমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী