ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ অধিদপ্তর হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
ইসলামিক ফাউন্ডেশন ভবন। ফাইল ছবি

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কাছে হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দ্রুত এ রূপান্তর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) হস্তান্তর করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এজন্য প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চেয়েছে মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের তৈরি করা প্রস্তাবিত কাঠামোতে ইসলামিক ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির জন্য একটি কার্যকর ও যুগোপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা ও সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বাড়বে। পাশাপাশি সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়তে পারে।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা। এছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

রূপান্তর কাঠামো হস্তান্তরের পরবর্তী ধাপে প্রস্তাবটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন করা হবে। এরপর পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা 
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা 
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রে তথ্য যাচাই এবং তৃতীয় পক্ষের সেবা নেওয়া বা অর্থ দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে তারা।
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়িয়ে দেওয়া কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন থেকে (১৬ নভেম্বর) শুরু হয়েছে।
হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু
আরও পড়ুন
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
ঢাকার আকাশ আংশিক মেঘলা, কেমন থাকবে তাপমাত্রা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা