ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নাই: তথ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।

সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। ওখানেই তারা কাজ করতে পারবে। তাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছু নেই এবং জুলাইকে অস্বীকার করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই সামনে।

আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে প্রচার চালানো হয়েছিল, সেটি ছিল রাজনৈতিক ব্লাফ। নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় সেই ইস্যু থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।

তিনি বলেন, এসব কর্মকাণ্ড করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। রাজনৈতিকভাবে ফিরে আসার মতো দলটির কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না।

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব ক্ষতির প্রকৃত চিত্র এখনো জনগণের সামনে তুলে ধরা সম্ভব হয়নি। ব্যাংকিং খাতে লুটপাট, খেলাপি ঋণ, অর্থ পাচার এবং বিদ্যুৎ খাতের অতিরিক্ত দামের চুক্তির কারণে বর্তমান সরকারকে নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো, আমরা এখনও জাতিকে বোঝাতে পারিনি আওয়ামী লীগ বাংলাদেশের কী ক্ষতি করে দিয়ে গেছে। দেশের অর্থনীতি, ভবিষ্যৎ, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে কীভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এটা আমরা এখনও বোঝাতে পারিনি।

ব্যাংকের গ্রাহক টাকা না পাওয়ার খবর প্রকাশের ক্ষেত্রে এর পেছনের কারণও তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের কোনো ভুল বা ব্যর্থতা থাকলে তা অবশ্যই সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। তবে, আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাট ও অনিয়মের দায়ও বর্তমান সরকারের ওপর চাপানো ঠিক হবে না।

তারেক রহমান সবচেয়ে খারাপ সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। সেখান থেকেই বর্তমান সরকারকে কাজ শুরু করতে হচ্ছে। গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন না। সাংবাদিকদের একটি অংশ ভয়ভীতির মধ্যে কাজ করেছে, কেউ কেউ আদর্শিক কারণে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। আবার কিছু গণমাধ্যমকর্মী রাজনৈতিক ও আর্থিক সুবিধা পাওয়ার জন্য দলটিকে সমর্থন দিয়েছেন।

যারা গণহত্যার ঘটনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আদর্শিক কারণে আওয়ামী লীগপন্থি ছিলেন এমন ব্যক্তিদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার আলোচনা করছে।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল প্রতিশোধপরায়ণ। দলটি আবার কোনোভাবে ক্ষমতায় ফিরলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া মানুষ ও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় পড়তে পারে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতি নতুন কিছু নয়। গোপালগঞ্জে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। এবারও সেখানেই দেশের বিভিন্ন স্থান থেকে পলাতক আসামি ও সন্ত্রাসীদের জড়ো করে শোডাউন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের কথা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির ধারাই তো এটা। আগুন সন্ত্রাস, ধ্বংসাত্মক রাজনীতি এটা তো নতুন কিছু নয়। মাননীয় মন্ত্রী সাহেব যেটা যথারীতি বলেছেন যে, গোপালগঞ্জকেন্দ্রিক এটার স্বাভাবিক ধারা। ৫০ বছর ধরে ওখানে কার্যকলাপ চালিয়েছে। ওখানে একটি গ্রামে, একটি উপজেলায় তারা যেটা করে, তাই করেছেন।

তিনি বলেন, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পলাতক আসামি ও সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে শোডাউন দেখানো হয়েছে। সরকার ধৈর্য ধারণ করেছে এবং সরকারের পক্ষ থেকে কোনো সহিংসতা হয়নি।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ তাদের যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছে, তারপরেও তাদের যদি শিক্ষা না হয়, বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, বাংলাদেশের জনগণকে শান্তিতে রাখার জন্য সরকারের যদি কোনো পদক্ষেপ নিতে হয়, নিশ্চয় সরকার সেটা পরবর্তীতে বিবেচনা করবে।

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে দলটি যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনও তা অব্যাহত রেখেছে। এটাই তাদের রাজনীতির ধারা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোন কার্যক্রম প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এত ক্ষতি করেনি, গত ১৭ বছরে ইকোনমির যত ধ্বংস আওয়ামী লীগ করে দিয়ে গেছে।
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পাঁচ ধাপে হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে কী কারণে তিনি এসেছেন এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস