ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যশস্যের ঘাটতি নেই, কৃতিত্ব কৃষক-কৃষিবিজ্ঞানীদের: রাষ্ট্রপতি 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষি বিজ্ঞানীগণ : ছবি সংগৃহীত

কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার পরপর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি। সে সময় দেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিপণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই। এ সাফল্যের কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততাসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এ সময় রাষ্ট্রপতি টেকসই কৃষিব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষিশিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান তিনি। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ইন্ধন
তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্তও জানিয়েছে বোর্ড। কিন্তু এরপরও শিল্পাঞ্চলে বিক্ষোভ, কারখানা ভাঙচুর, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা থামছে না।
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ইন্ধন
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকরা
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘ দিন পর বাংলাদেশে এসেছেন। এসব রাষ্ট্র এবং সংস্থার হাইকমিশনার ও কূটনৈতিকরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীনের কূটনীতিকরা
কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর শিক্ষার মান যুগোপযোগী করতে হবে।
কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
বৈষম্যবিরোধী আন্দোলনে সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি
‘জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার’