ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষা কমিশন গঠনের তাগিদ রাষ্ট্রপতির

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

এসময় তিনি শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কর্মমুখী শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় তারা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি এবং গবেষণায় প্রণোদনার বিষয়ও তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

প্রতিনিধিদল জানায়, ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাদের আবাসনসংকট আরও তীব্র। এ সমস্যা সমাধানে তারা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, এ বিশ্ববিদ্যালয় তার মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশে উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারাদেশে বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে কোম্পানিগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। উপসচিব মো. মাসুদুর রহমান মাসুদের সই করা ওই চিঠি পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি, ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিপিসিসিবিএল, নওয়াপাজেকো, বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরইসিএল এবং আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। আরটিভি/এসআর
সারাদেশে বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় প্রকাশ, যুক্ত হলো আরও ৩ দিন
সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন দিবস উপলক্ষে ২০২৭ সালে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রোজার ঈদে টানা পাঁচ দিন এবং কোরবানির ঈদে ছয় দিন ব্যাংক ছুটি থাকবে। রোববার (২৯ নভেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।  কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ব্যাংক ছুটির তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী, ১ জুলাই (বৃহস্পতিবার) ও ৩১ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এ ছাড়া ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। রোজার ঈদ উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকে ছুটি থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। কোরবানির ঈদ উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত ছয় দিন ব্যাংকে ছুটি থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমাও পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। এ ছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত ছুটির দিনগুলোতে ব্যাংকে কোনো লেনদেন হবে না। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। আরটিভি/এসআর
২০২৭ সালে ব্যাংকের ছুটির তালিকায় প্রকাশ, যুক্ত হলো আরও ৩ দিন
পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, টোল আদায় ৯০ লাখ টাকা
পদ্মা সেতুর উভয় প্রান্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল (শনিবার) রাত ১২টা থেকে আজ রোববার বিকেল ৫টা পর্যন্ত সেতুটি দিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৯০ লাখ ১২ হাজার ১০০ টাকা। রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। বিবৃতিতে বলা হয়, সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৪৩টি যানবাহন পারাপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে ৫৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।  অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ৩ হাজার ৩০১টি যানবাহন পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে ৩৬ লাখ ৮২ হাজার ৩০০ টাকা। এতে আরও বলা হয়, ভোর ৬টা ১০ মিনিটের দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুর্বৃত্তদের সৃষ্ট অবরোধের কারণে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা যৌথভাবে কাজ করেন। তারা অবরোধ প্রতিহত করেন। যাত্রী ও যানবাহনের ভোগান্তি এড়াতে শরীয়তপুর জেলা পুলিশের সুপারিশে মাওয়া প্রান্ত থেকে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ভোর ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট এ সিদ্ধান্ত কার্যকর ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল পুনরায় শুরু হয়। বিবৃতিতে বলা হয়, সকাল ৭টা ২০ মিনিট থেকে সেতুর মাওয়া ও জাজিরা—উভয় প্রান্তেই যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ পুলিশ, বিজিবি, এসআরবি ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। আরটিভি/এসআর
পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, টোল আদায় ৯০ লাখ টাকা
‘ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল’
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, রাস্তার কাজ অবশ্যই সঠিক নিয়মে ও মানসম্মতভাবে করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা নিম্নমানের কাজ করবেন, তাদের লাইসেন্স বাতিল করা হবে।
‘ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল’
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি 
সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (৩০ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি 
আরও পড়ুন
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি 
ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি
শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি