
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পঁচা-বাসি খাবার সংরক্ষণ করায় রাজধানীতে বিভিন্ন রেস্টুরেন্টকে ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে রাজধানীর গুলশান ও ধানমণ্ডির বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।
দুপুর সোয়া একটা থেকে তিনটা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম গুলশানের টপকাপি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। এসময় রেস্টুরেন্টের ফ্রিজে পঁচা-বাসি উচ্ছিষ্ট খাবার দেখতে পান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রান্নাঘরে নোংরা পরিবেশ এবং সেখানে অসংখ্য তেলাপোকা দেখেন তারা। পরে টপকাপি রেস্টুরেন্টকে ৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে কর্মচারীদের ৩ মাস কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া বাথন নামের অপর রেস্টুরেন্টকেও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : রাজধানীতে জাল টাকার সরঞ্জামসহ আটক ৫
--------------------------------------------------------
অন্যদিকে দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার অভিযানের নেতৃত্ব দেন।
তিনি বলেন, চিলিস, সানতুর ও থাই সিগনেচার রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় প্রতিটি হোটেলেই বাসি খাবার সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগ পায় তারা। এ অভিযোগে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন :
এমসি/জেএইচ




