ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সারা দেশে ঈদ জামাতে বিশ্বের শান্তি কামনা

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৬ জুন ২০১৮, ০৩:৩১ পিএম

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আজ সারা দেশের বিভিন্ন জেলায় ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। এক মাসের সিয়াম সাধনা শেষে গতকাল শুক্রবার দেখা যায় শাওয়ালের চাঁদ। এরপর থেকেই মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে শুরু হয় ঈদের আনন্দ। কবির সঙ্গে সুর মিলিয়ে সবাই গাইতে শুরু করে ‘ও মোর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’। আর এই খুশির ঈদ উদযাপন করতেই শনিবার সকাল থেকে জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহমুখী হতে শুরু করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ভাগ করে নেন ঈদের আনন্দ। সব ভেদাভেদ ভুলে সকল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সারাদেশ থেকে আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর-

কিশোরগঞ্জ: দেশের প্রাচীন ও বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। জামাত শুরু হয় সকাল ১০টায়। জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।

লাখো মুসল্লির জামাতে শরিক হওয়ার জন্য ভোর থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহে আসতে থাকেন। সকাল সাড়ে নয়টার দিকে ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে যায়। ঈদগাহে জায়গা না পেয়ে অনেক মুসল্লি পাশের সড়ক ও খালি জায়গায় নামাজ আদায় করেন। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে শটগানের ফাঁকা আওয়াজ করে জামাত শুরুর ঘোষণা দেয়া হয়।

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রায় সাড়ে ১১শ’ পুলিশ সদস্য ছাড়াও দুই প্লাটুন র‌্যাব ও পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। তাছাড়া এবারই প্রথম ব্যবহার করা হয়েছে ড্রোন। বিভিন্ন চেকপোস্টে মুসল্লিদেরকে তল্লাশি করে ঈদগাহে প্রবেশ করানো হয়।

দিনাজপুর: দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত। বৃহৎ এই ঈদের জামাতে ৬ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

২২ একর এই ঈদগা ময়দানে আজ শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা সামশুল আলম কাশেমী।

বৃহৎ এই ঈদ জামাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন।

বৃহৎ এই জামায়াতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ে নেয়া হয় চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। মাঠজুড়ে স্থাপন করা হয় সিসি ক্যামেরা। বিভিন্ন স্থানে মুসল্লিদের তল্লাশি করা হয়।

শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহৎ এই জামাতের মূল উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, সৌদি আরবের মক্কার পর দিনাজপুরের এই ঈদের জামাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত। এবার এখানে ঈদ-উল-ফিতরের এই জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন যদিও আশপাশের জেলা-উপজেলা বৃষ্টি থাকায় অনেকে এখানে ঈদের নামাজে আসতে পারে নাই।

ঝালকাঠি: ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। মসজিদের খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম এতে ইমামতি করেন। একই স্থানে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। প্রথম জামাতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি নামাজ আদায় এবং সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া জেলা প্রাশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নেছারাবাদ মাদরাসা ময়দান, মদিনা মসজিদ,পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার চার শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।

কুমিল্লা: কুমিল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। সকালে বৃষ্টির কারণে নামাজের জামাত পার্শ্ববর্তী জিমন্যাসিয়াম হলে অনুষ্ঠিত হয়।

সকালে সোয়া ৮টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব মোহাম্মদ ইবরাহিম ও সকাল সাড়ে টায় দ্বিতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদসহ জেলার ১৭টি উপজেলায় মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

এসব জামাতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু প্রমুখ।

খুলনা: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় পালিত হলো পবিত্র ঈদ-উল-ফিতর। মহানগরী সার্কিট হাউজ ময়দানে সকাল সাড়ে আটটায় ঈদের পথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ সালেহ।

খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, কেসিসির নব-নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

যশোর: যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ প্রতিটা উপজেলার প্রতিটা গ্রামের ঈদুল ফিতরের নামজের শেষে মোনাজাতে দেশ জাতি ও সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রতিটা ঈদের নামাজের ইমামরা। লাখ লাখ মুসল্লি নিয়ে সবচেয়ে বড় ঈদের নামাজে জামাত অনুষ্ঠিত হয় যশোর জেলার মনিরামপুর উপজেলার মান্দার তলায়। এখানে সর্বস্তরের মুসলিমরা ঈদের নামাজ আদায় করেছেন।

পটুয়াখালী: পটুয়াখালীতে ঈদের নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। মুসুল্লিদের সুবিধার্থে শহরের ২৬টি ঈদগাহ্ ময়দানে নামাজের আয়োজন করা হয়। ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়েছে শহরের চরপাড়াস্থ জেলা প্রশাসক ঈদগাহ্ ময়দানে। প্রায় দেড় হাজার মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন। চরপাড়া বায়তুছ সালাম জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম এ নামাজের ইমামতি করেন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ঈদের জামায়াতে জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঈদগাহ মাঠে মুসুল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

শনিবার সকাল ৮টায় এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শাহমখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাদাত আলী।

বৃহত্তম এই জামাতে নামাজ আদায় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে বিশাল জামাত শেষে দেশ ও জাতির অব্যাহত সুখ-শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, সকাল ৮টায় দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে টিকাপাড়া ঈদগাহ ময়দানে এবং তৃতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সোয়া ৮টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের বড় রাস্তায়। একই সঙ্গে এ জেলায় মহিলাদের প্রধান ঈদের জামাত সরকারি পিএন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম তেরখাদিয়া ও রাজশাহী জেলা স্টেডিয়ামে জামাত অনুষ্ঠিত হয়।

নাটোর: যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল পৌনে সাতটায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে পৌনে নয়টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে নামাজ পড়ান মাওলানা মফিজুর রহমান,দ্বিতীয় জামাতে নামাজ পড়ান হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সরদার। নাটোর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া শহরের কেন্দ্রীয় মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ, বাস টার্মিনাল মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জেবি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জর্ডান-ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য রয়্যাল অল আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামি থট’র শাখা দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। ‘দ্য মুসলিম ৫০০’ নামের এই ওয়েবসাইটে  প্রকাশিত একটি প্রতিবেদনে ৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক সরকার প্রধান হিসেবে দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া মাহাথিরের অর্জনগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সম্পূর্ণ অসাধারণ মানুষের আছে ৭০ বছরের একটি গতিশীল রাজনৈতিক ক্যারিয়ার। পাশাপাশি তিনি ১৭টি বই প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে মাত্র দুটি স্মৃতিচারণমূলক। বাকি বইগুলো মালয়েশিয়ার শাসনপদ্ধতি এবং অর্থনৈতিক সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান সংক্রান্ত। প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের প্রথম মেয়াদটাকেই বেশি হাইলাইট করা হয়েছে, যা ২২ বছর ধরে স্থায়ী ছিল। এই দীর্ঘ সময়ে তিনি দেশের অর্থনীতি ও শিক্ষা খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছেন। এটির শেষে বলা হয়, ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের আছে দুটি হার্ট অ্যাটাক এবং একটি বাইপাস সার্জারির ইতিহাসও, যেগুলো মোটেও তাকে দমাতে পারেনি। দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে ইসরায়েলি সৈন্যের গালে চড় মারা ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে মুসলিম ৫০০ উইম্যান অব দ্য ইয়ার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। একপর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এজন্য তাকে তখন গ্রেপ্তার করা হয়। চলতি বছরের মার্চে বিচার শেষে তামিমিকে আট মাসের কারাদণ্ড দেন ইসরায়েলি আদালত। জুলাই মাসে তাকে মুক্তি দেয়া হয়। আরো পড়ুন :  রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮ কে/ এমকে
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। বললেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় আজ এ কথা বলেন তিনি। খবর বাসস। রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি দেশবাসীসহ বিজয়ী সকল প্রার্থীকে। আমি ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে, যাদের সক্রিয় সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, এ নির্বাচন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন-অগ্রগতির পক্ষে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন। আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি তথা সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সে স্বপ্ন স্তব্ধ করে দেয়। গণতন্ত্র ও উন্নয়নের চাকা উল্টোপথে চলতে শুরু করে। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেন। বাংলাদেশ এগুতে থাকে উন্নয়ন ও অগ্রগতির পথে। ২০০১ সালে এ ধারা থেমে গেলেও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তাঁর প্রজ্ঞা ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পার আলোকে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সার্বিক অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গোটা জাতি এ দু’টি উৎসব অত্যন্ত উদযাপন করবে, ইনশাল্লাহ। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক- এ আমার একান্ত কামনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আরো পড়ুন :  প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি   এমকে
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
একাদশ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় ১৯ জন নিহত এবং বলপ্রয়োগসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ফলে ফলাফল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের যে সব অভিযোগ গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও বলপ্রয়োগসহ নির্বাচনী আচরণবিধির বহুমুখী লঙ্ঘনের যেসব অভিযোগের কারণে নির্বাচন ও ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ওপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শুরু থেকেই সব পক্ষের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার দাবি জানিয়ে এসেছি। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, হামলা ও নির্যাতনের সংবাদ প্রচারিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এমনকি নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিনও এমন হয়রানি চলেছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, এতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দেশের জনগণের আস্থাহীনতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।’ টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘একটি জোটের পোলিং এজেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভোটকেন্দ্রে আসতে না পারার অভিযোগের বিষয়টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এড়িয়ে যেতে চেয়েছেন তা একদিকে যেমন বিব্রতকর, অন্যদিকে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পেরেছে কিনা সে উদ্বেগ আরও ঘনীভূত করেছে।’ ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে মধ্যাহ্ন ভোজের বিরতির নামে ভোটগ্রহণ বন্ধ রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সচিত্র প্রতিবেদন আকারে এ খবর প্রকাশিত হয়েছে তাকে অপপ্রচার বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। এছাড়াও ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট পেপার ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে যাওয়া, বহু ভোটার ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, প্রার্থীকে ভোট কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত করা ইত্যাদি ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে টিআইবি।’ অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে সৃষ্ট অভূতপূর্ব ফলাফলের ওপর ভিত্তি করে যে নতুন সরকার গঠিত হবে তার আত্মবিশ্বাস, মর্যাদা, আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার স্বার্থেই এ তদন্ত অবশ্যকরণীয় বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আরো পড়ুন :  সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর এদেশে অবস্থানরত নাগরিকদেরকে সতর্ক করলো যুক্তরাজ্য সরকার। সোমবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তাদেরকে এই সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, রোববার বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণা চলাকালে এবং নির্বাচনের দিন সহিংসতার খবর পাওয়া যায়। রাজনৈতিক সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থা এবং দলগুলোর মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে। আপনাদেরকে বড় ধরনের জমায়েত এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় এই বার্তায়। আরও বলা হয়, সাধারণত বাংলাদেশে গমনেচ্ছুদেরকে এক মাসের অন-অ্যারাইভাল ভিসা দেয়া হয় কিন্তু গত ২৪ ডিসেম্বর পাওয়া কিছু প্রতিবেদনের ভিত্তিতে বেশকিছু ভ্রমণকারীকে এর চেয়েও কম সময়ের ভিসা দেয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর থাকলে আপনাদেরকে জরিমানা গুণতে হবে। এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে আপনাদের ভিসা। এদিকে দ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস(এফসিও) ভ্রমণকারীদেরকে বিশেষ প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি) এলাকায় ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর আওতায় নেই চট্টগ্রাম শহর বা বিভাগটির অন্যান্য জায়গা। ব্রিটিশ সরকারের এই বার্তায় বলা হয়, সম্ভবত বাংলাদেশে একাধিক হামলা চালানোর চেষ্টা করছে সন্ত্রাসীরা। এসব হামলার হুমকিতে আছে দেশটির সব অঞ্চলই। তবে এর আগে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা ব্যর্থ করতে সফল হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তারা এখন আরও সতর্ক। ভ্রমণের আগে ভ্রমণকারীদেরকে সমন্বিত ভ্রমণ এবং মেডিকেল ইনস্যুরেন্স সংগ্রহ করার পরামর্শও দেয়া হয়েছে এই সতর্ক বার্তায়। প্রসঙ্গত, প্রতি বছর এক লাখ ৫০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণ করে। বেশিরভাগ ভ্রমণকারী ঝামেলা ছাড়াই ভ্রমণ করেন। কে/পি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
উত্তরায় সড়ক অবরোধ করে তাবলিগ জামাতের বিক্ষোভ
যে কারণে তাবলিগের দুই গ্রুপের দ্বন্দ্ব
বিশ্ব ইজতেমা স্থগিত
পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ছাড় পাচ্ছে না অ্যাম্বুলেন্সও