
রাজধানীর মোহাম্মদপুরের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফালু নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।
মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের বছিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই নয়ন মিয়া বলেন, মোহাম্মদপুরের বছিলার ৪০ ফিট এলাকায় মাদক উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ফালু গুলিবিদ্ধ হয়। তাকে আহতাবস্থায় পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : ইয়াবায় গড়মিল, মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলার অভিযোগ
এসএস




