
রাজধানীতে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের একটি দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ কামরুল ইসলাম (১৯) ও মোঃ আলী (১৮)।
শনিবার (৩০ জুন) রাত সাড়ে ৮টার দিকে পল্টনের ইনার সার্কুলার রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সিটির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ফেইক কারেন্সি নোট টিম।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কামরুলের বাড়ি টেকনাফের রঙ্গিখালী এলাকায় ও আলীর বাড়ি টেকনাফের সাবরাং কোয়াংছড়ি পাড়ায়। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন:
পি




