
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রোগীদের অপারেশন করা হতো মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে। বিষয়টি বেরিয়ে আসে র্যাবের চালানো ভ্রাম্যমাণ অভিযানে।
বুধবার দুপুরে রাজধানীর জিগাতলায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অপারেশন থিয়েটারে কয়েকটি মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। তাই ভ্রাম্যমাণ আদালত জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালকে ৮ লাখ টাকা জরিমানা করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : প্রত্যেক ডিভোর্সি দম্পতির বাচ্চারই অনুভূতি এক : হাইকোর্ট
--------------------------------------------------------
এ বিষয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরটিভি অনলাইনকে বলেন, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের বেশ কয়েকটি বিভাগে অভিযান চালানো হয়। অভিযানে অপারেশন থিয়েটারে গিয়ে কয়েকটি সংবেদনশীল ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানা ও সর্তক করা হয়েছে।
তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, রোগ নির্ণয় পরীক্ষার যন্ত্র ও ভেজাল ওষুধ মজুদ করে জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলে দিচ্ছে কিছু হাসপাতাল। এসব হাসপাতালকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে।
আরও পড়ুন :
এমসি/এমকে




