
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পসহ বেশ কয়েকটি জায়গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রাথমিকভাবে যাচাই বাছাই করে ৩৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাবের সিনিয়র অফিসার রবিউল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অনেক ব্যবসায়ী পলাতক ছিল। তাদেরকে খুঁজে বের করে আটক করা হয়। দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে।
আরসি/এসএস




