
আওয়ামী লীগ নেতা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রথম পূর্ণমন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই। বুধবার দুপুর ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার ছোট বোনের মেয়ে হাসি চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্ধক্যজনিত কারণে এবং ডান পায়ে চোট নিয়ে মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে তিনি চিকিৎসাধীন ছিলেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও টানা দুই বারের নির্বাচিত সংসদ সদস্য কল্পরঞ্জন চাকমার বয়স হয়েছিল ১০০ বছর।
১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পর ১৯৯৮ সালের ৬ মে স্থানীয় সরকার পরিষদ আইন সংশোধন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন সংসদে পাস হয়। এরপর ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান এই নেতা।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ কন্যা রেখে গেছেন।
এসআর/পি




