
ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন খালিদ বিন আহমেদ ও মোহাম্মদ হিজবুল্লাহ।
শুক্রবার রাতে রাজধানীর উত্তরা থেকে র্যাব-১ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেমের নেতৃত্বে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খালিদ ও হিজবুল্লাহ ‘এস কে টিভি’ নামে ইউটিউব চ্যানেল খুলে গুজব ছড়াচ্ছিলেন। আজ (শনিবার) দুপুর সাড়ে আড়াইটায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন :
এমসি/ এমকে




