ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

মৌচাক-মগবাজার ফ্লাইওভার ল্যাম্পপোস্টের তার আবারও চুরি (ভিডিও)

মিথুন চৌধুরী, আরটিভি অনলাইন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১১:০১ পিএম

১৫টি র‌্যাম্প নিয়ে চার লেনের মৌচাক-মগবাজার ফ্লাইওভার। নগরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে প্রায় ৯ কিলোমিটার ফ্লাইওভারটি খুলে দেয়া হয় গেল বছরের ২৬ অক্টোবর। কিন্তু উদ্বোধনের পর থেকে কিছু চোর রীতিমতো খামছে ধরে খাচ্ছে ফ্লাইওভারটি। দিনে-দুপুরে ফ্লাইওভারের দেয়াল ভেঙে ও ফুটো করে চুরি হচ্ছে বৈদ্যুতিক তার। ফলে একে একে নিভে গেছে ফ্লাইওভারের বাতির সারি। রাতে পুরো ফ্লাইওভারই অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে।

ফ্লাইওভারের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের একমাত্র ভরসা গাড়ির হেডলাইট। ফলে দুর্ঘটনা এড়াতে ফ্লাইওভারটির ব্যবহারই কমিয়ে দিয়েছে অনেকে। তার চুরির ফলে মৌচাক-মগবাজার ফ্লাইওভারের পৃথক দুটি ট্রাফিক সিগন্যাল প্রায় ৮ মাসের বেশি সময় ধরে অকেজো হয়ে আছে। এতে যানবাহন চলাচলের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, বড় দুর্ঘটনারও শঙ্কা থেকে যাচ্ছে প্রতিনিয়ত।

গেল শনিবার সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত ঘুরে দেখা যায়, পুরো ফ্লাইওভারে একটি বাতিও জ্বলছে না। পরদিন রোববার পুরো ফ্লাইওভারে অনুসন্ধান চালিয়ে যা দেখা যায়, তাতে রীতিমতো গা শিউরে উঠার মতো অবস্থা।

পুরো ফ্লাইওভার প্রায় তিন শতাধিকের বেশি ল্যাম্প রয়েছে। যার মধ্যে ১১০টি ল্যাম্পপোস্টের নিচে গর্ত করে তার চুরি করে নেয়া হয়েছে। এছাড়া প্রায় শতাধিক ল্যাম্পপোস্টের নিচে রয়েছে নতুন প্লাস্টার। যাতে তার চুরি হয়েছে কিনা তা দেখা যায়নি। এছাড়া পুরো ফ্লাইওভারে প্রায় ৫ শতাধিকের বেশি গর্ত রয়েছে। শুধু তার চুরি নয় বিদ্যুৎ নিয়ন্ত্রণের বক্স খুলে নেয়া হয়েছে সকেটও। ল্যাম্পপোস্ট থেকেও খুলে নেয়া হয়েছে সকেট। ফ্লাইওভারের ল্যাম্পপোস্টের নিচে গর্ত করার সময় পড়ে থাকা প্লাস্টার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো ফ্লাইওভারে। দেখে যেন মনে হয় খুবই প্লান করে গর্ত তৈরি করা হয়েছে। শুধু গর্ত নয়, গর্ত তৈরি করে ল্যাম্পপোস্টের পাইপ ও ওয়ারিং এর পাইপের তারও নিয়ে নেয়া হয়েছে।

এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক মাহমুদুল আলম শুভ আরটিভি অনলাইনকে বলেন, ফ্লাইওভারে ল্যাম্পপোস্ট থেকে তার চুরি খুব সহজ বিষয় নয়। বিদ্যুৎ সম্পর্কে জানাশোনা ব্যক্তির পক্ষে সম্ভব এমন দুঃসাহসের।

মৌচাক-মগবাজার ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল আরটিভি অনলাইনকে বলেন, ফ্লাইওভারটি দেখাশোনার জন্য আমরা ঢাকার দুই সিটি করপোরেশনকে মৌখিক স্বীকৃতি দিয়েছি। সীমা নির্ধারণ নিয়ে দুই সিটি করপোরেশন আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে যা অমীমাংসিত রয়েছে। এজন্য তারা দায়িত্বভার নেয়ার জন্য কাগজপত্রে এখনও সই করছে না।

অধিকাংশ ল্যাম্প পোস্টের নিচে গর্ত করে তার কেটে চুরি করা হচ্ছে। ফ্লাইওভারে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এভাবে তার চুরির হচ্ছে কিভাবে? মূলত ফ্লাইওভারটি এখন দায়িত্বভার কার কাঁধে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ফ্লাইওভারটি সরকারের খুবই গুরুত্বপূর্ণ সম্পত্তি। মানুষ উপকৃত হচ্ছে কিন্তু চলাচল করছে ঝুঁকির মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ অক্টোবর ফ্লাইওভারটি উদ্বোধন করে যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়া হয়। তখন আমরা ফ্লাইওভারটি চলাচলের জন্য পুরোপুরি ওকে করে দিয়েছিলাম। সিগন্যাল বাতিগুলো ঠিক ছিল, ল্যাম্প পোস্টের বাতিগুলোও সচল ছিল। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে তার চুরি হয়ে যায় বিভিন্ন স্থানে। আমরা ঠিকাদারকে অনুরোধ করেছি।

এরপর চুরি হওয়া স্থানে এ পর্যন্ত চারবার তার লাগিয়ে দেয় ঠিকাদার কোম্পানি। কিন্তু তারা কতবার লাগিয়ে দেবে? চুরির দায়িত্ব ঠিকাদার নিবে না। যা আমাদের সঙ্গে চুক্তি অনুসারে নাই। আমরা ঠিকাদারের সাথে এমন কোনও চুক্তি করি নাই যে তারা দেখভাল করবে, নিরাপত্তা দেবে, মেরামত করে দেবে। এই প্রকল্পতে যেটা বলা আছে সেটা হলো ফ্লাইওভারটির কমপ্লিট করার পর সিটি করপোরেশনের কাছে তা হস্তান্তর হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যান চলাচলের জন্য উদ্বোধন করার পর মন্ত্রণালয়ের মাধ্যমে দুই সিটি করপোরেশনকে চলতি বছরের জানুয়ারিতে দেখাশোনার জন্য চিঠি দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। যারা পরিচালনা করবেন তাদের বুয়েটের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফ্লাইওভারটি তিনটি কন্ট্রাক্টে তৈরি হয়েছে। তেজগাঁও থেকে হলি ফ্যামিলি একটা কন্টাক্ট, স্কাটন থেকে মৌচাক পর্যন্ত একটি কন্টাক্ট, শান্তিনগর থেকে রামপুরা হয়ে একটি কন্টাক্ট রয়েছে। শান্তিনগর থেকে রামপুরায় এর আগে দুইবার তার চুরি হয়েছে যার সাথে সংযুক্ত রয়েছে ট্রাফিক সিগন্যালটি। একেকবার তার চুরিতে দশ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়। চুক্তির অজুহাতে সিটি করপোরেশন ফ্লাইওভারটি দায়িত্ব না নেয়ার কারণে ফ্লাইওভারটির লাইফটাইম কমে যাচ্ছে। রুটিন মাফিক দেখভালটা প্রতিনিয়ত করা দরকার।

ফ্লাইওভারটি দায়িত্ব কেন নেয়া হচ্ছে না জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা আরটিভি অনলাইনকে বলেন, ফ্লাইওভার নিয়ে মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়) সঙ্গে আলাপ আলোচনা চলছে। মন্ত্রণালয় যেভাবে সিদ্ধান্ত দেবে সে অনুসারে আমরা দায়িত্ব গ্রহণ করব। যদি মন্ত্রণালয় বলে ঢাকা উত্তর পুরো ফ্লাইওভার দেখবে তাতেও আমাদের আপত্তি নেই।

ফ্লাইওভারটির দায়িত্ব কেন নেয়া হচ্ছে না জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বিলাল আরটিভি অনলাইনকে বলেন, মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসবে এর পরে সিদ্ধান্ত নেয়া হবে ফ্লাইওভারটি কিভাবে দেখাশোনা করা হবে। কারণ সিটি করপোরেশন, ওয়াসা, এলজিইডি, ডিএমপি, বিদ্যুৎ এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট।

প্রধানমন্ত্রী উদ্বোধনের পর থেকে সিটি করপোরেশনের কাঁধে দায়িত্ব পরে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখছি মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু ফ্লাইওভারটি দেখাশোনা একটি কারিগরি বিষয়। ক্ষতিগ্রস্ত হলে কিভাবে মেরামত হবে, কারা মেরামত করবে। আইন বুঝে নেয়া। এটা তো টেকনিক্যাল বিষয়। কারণ এক প্রতিষ্ঠান তৈরি করেছে আরেক প্রতিষ্ঠান দেখভাল করবে। এক্ষেত্রে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও পলিসির ওপর নির্ভর করবে কে ফ্লাইওভারটি দেখভাল করবে।

নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, এতদিন ধরে ফ্লাইওভারের বাতি জ্বলে না, সিগন্যাল বাতি জ্বলে না, মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আর এখানে কে দেখবে না দেখবে এ নিয়ে রশি টানাটানি চলছে। এটা প্রশাসনিক, ব্যবস্থাপনার দুর্বলতার পরিচয়, আমরা গ্রহণ করতে রাজি নই। দক্ষ প্রশাসনিক ব্যবস্থা থাকা দরকার। সুশাসন ও আন্তরিকতার প্রয়োজন।

এক হাজার ২১৮ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত মৌচাক-মগবাজার ফ্লাইওভারটি গেল বছরে ২৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেন।

এমসি/সি/ এমকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জর্ডান-ভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য রয়্যাল অল আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামি থট’র শাখা দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন তিনি। ‘দ্য মুসলিম ৫০০’ নামের এই ওয়েবসাইটে  প্রকাশিত একটি প্রতিবেদনে ৯৩ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক সরকার প্রধান হিসেবে দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া মাহাথিরের অর্জনগুলো তুলে ধরা হয়। এতে বলা হয়, এই সম্পূর্ণ অসাধারণ মানুষের আছে ৭০ বছরের একটি গতিশীল রাজনৈতিক ক্যারিয়ার। পাশাপাশি তিনি ১৭টি বই প্রকাশ করেছেন। এগুলোর মধ্যে মাত্র দুটি স্মৃতিচারণমূলক। বাকি বইগুলো মালয়েশিয়ার শাসনপদ্ধতি এবং অর্থনৈতিক সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান সংক্রান্ত। প্রতিবেদনটিতে প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরের প্রথম মেয়াদটাকেই বেশি হাইলাইট করা হয়েছে, যা ২২ বছর ধরে স্থায়ী ছিল। এই দীর্ঘ সময়ে তিনি দেশের অর্থনীতি ও শিক্ষা খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছেন। এটির শেষে বলা হয়, ৯৩ বছর বয়সী এই রাজনীতিকের আছে দুটি হার্ট অ্যাটাক এবং একটি বাইপাস সার্জারির ইতিহাসও, যেগুলো মোটেও তাকে দমাতে পারেনি। দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে ইসরায়েলি সৈন্যের গালে চড় মারা ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমিকে মুসলিম ৫০০ উইম্যান অব দ্য ইয়ার তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে ইসরায়েলি সেনারা বাড়ি থেকে তামিমির ভাইকে ধরে নিতে এলে সে তাদের বাধা দেয়। একপর্যায়ে এক সেনাকে চড় মারে তামিমি। এজন্য তাকে তখন গ্রেপ্তার করা হয়। চলতি বছরের মার্চে বিচার শেষে তামিমিকে আট মাসের কারাদণ্ড দেন ইসরায়েলি আদালত। জুলাই মাসে তাকে মুক্তি দেয়া হয়। আরো পড়ুন :  রাশিয়ায় ভবনে গ্যাস বিস্ফোরণে নিহত চার, নিখোঁজ ৬৮ কে/ এমকে
মাহাথির মোহাম্মদ, দ্য মুসলিম ম্যান অব দ্য ইয়ার
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। বললেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় আজ এ কথা বলেন তিনি। খবর বাসস। রাষ্ট্রপতি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আমি আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি দেশবাসীসহ বিজয়ী সকল প্রার্থীকে। আমি ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতা-কর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলকে, যাদের সক্রিয় সহযোগিতায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, এ নির্বাচন সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়ন-অগ্রগতির পক্ষে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন। আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালি স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি তথা সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে সে স্বপ্ন স্তব্ধ করে দেয়। গণতন্ত্র ও উন্নয়নের চাকা উল্টোপথে চলতে শুরু করে। তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেন। বাংলাদেশ এগুতে থাকে উন্নয়ন ও অগ্রগতির পথে। ২০০১ সালে এ ধারা থেমে গেলেও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তাঁর প্রজ্ঞা ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পার আলোকে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। সার্বিক অর্জনে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গোটা জাতি এ দু’টি উৎসব অত্যন্ত উদযাপন করবে, ইনশাল্লাহ। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক- এ আমার একান্ত কামনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আরো পড়ুন :  প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি   এমকে
গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে এই নির্বাচন মাইলফলক হয়ে থাকবে: রাষ্ট্রপতি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
একাদশ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় ১৯ জন নিহত এবং বলপ্রয়োগসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ফলে ফলাফল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের যে সব অভিযোগ গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা ও বলপ্রয়োগসহ নির্বাচনী আচরণবিধির বহুমুখী লঙ্ঘনের যেসব অভিযোগের কারণে নির্বাচন ও ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ওপর ভিত্তি করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা শুরু থেকেই সব পক্ষের জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার দাবি জানিয়ে এসেছি। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, হামলা ও নির্যাতনের সংবাদ প্রচারিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। এমনকি নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিনও এমন হয়রানি চলেছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, এতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি দেশের জনগণের আস্থাহীনতা সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।’ টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘একটি জোটের পোলিং এজেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ভোটকেন্দ্রে আসতে না পারার অভিযোগের বিষয়টি যেভাবে প্রধান নির্বাচন কমিশনার এড়িয়ে যেতে চেয়েছেন তা একদিকে যেমন বিব্রতকর, অন্যদিকে তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পেরেছে কিনা সে উদ্বেগ আরও ঘনীভূত করেছে।’ ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন করে মধ্যাহ্ন ভোজের বিরতির নামে ভোটগ্রহণ বন্ধ রাখার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে খোদ রাজধানীতেই। জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সচিত্র প্রতিবেদন আকারে এ খবর প্রকাশিত হয়েছে তাকে অপপ্রচার বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। এছাড়াও ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালট পেপার ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে যাওয়া, বহু ভোটার ভোট দেয়ার আগেই ব্যালট পেপার শেষ হয়ে যাওয়া, প্রার্থীকে ভোট কেন্দ্রে শারীরিকভাবে লাঞ্ছিত করা ইত্যাদি ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্ত হওয়া অত্যন্ত জরুরি বলে মনে করে টিআইবি।’ অভূতপূর্ব নির্বাচনের মাধ্যমে সৃষ্ট অভূতপূর্ব ফলাফলের ওপর ভিত্তি করে যে নতুন সরকার গঠিত হবে তার আত্মবিশ্বাস, মর্যাদা, আস্থা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার স্বার্থেই এ তদন্ত অবশ্যকরণীয় বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। আরো পড়ুন :  সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা পি
প্রশ্নবিদ্ধ ভোটের ফলাফল নিয়ে বিচার বিভাগীয় তদন্ত চায় টিআইবি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর এদেশে অবস্থানরত নাগরিকদেরকে সতর্ক করলো যুক্তরাজ্য সরকার। সোমবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় তাদেরকে এই সতর্কতামূলক পরামর্শ দেয়া হয়। এতে বলা হয়, রোববার বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারণা চলাকালে এবং নির্বাচনের দিন সহিংসতার খবর পাওয়া যায়। রাজনৈতিক সমাবেশে আইন প্রয়োগকারী সংস্থা এবং দলগুলোর মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটতে পারে। আপনাদেরকে বড় ধরনের জমায়েত এবং রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার জন্য পরামর্শ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয় এই বার্তায়। আরও বলা হয়, সাধারণত বাংলাদেশে গমনেচ্ছুদেরকে এক মাসের অন-অ্যারাইভাল ভিসা দেয়া হয় কিন্তু গত ২৪ ডিসেম্বর পাওয়া কিছু প্রতিবেদনের ভিত্তিতে বেশকিছু ভ্রমণকারীকে এর চেয়েও কম সময়ের ভিসা দেয়া হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর থাকলে আপনাদেরকে জরিমানা গুণতে হবে। এমনকি ঝুঁকির মুখে পড়তে পারে আপনাদের ভিসা। এদিকে দ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস(এফসিও) ভ্রমণকারীদেরকে বিশেষ প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রাম (বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি) এলাকায় ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর আওতায় নেই চট্টগ্রাম শহর বা বিভাগটির অন্যান্য জায়গা। ব্রিটিশ সরকারের এই বার্তায় বলা হয়, সম্ভবত বাংলাদেশে একাধিক হামলা চালানোর চেষ্টা করছে সন্ত্রাসীরা। এসব হামলার হুমকিতে আছে দেশটির সব অঞ্চলই। তবে এর আগে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা ব্যর্থ করতে সফল হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ। তারা এখন আরও সতর্ক। ভ্রমণের আগে ভ্রমণকারীদেরকে সমন্বিত ভ্রমণ এবং মেডিকেল ইনস্যুরেন্স সংগ্রহ করার পরামর্শও দেয়া হয়েছে এই সতর্ক বার্তায়। প্রসঙ্গত, প্রতি বছর এক লাখ ৫০ হাজারেরও বেশি ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণ করে। বেশিরভাগ ভ্রমণকারী ঝামেলা ছাড়াই ভ্রমণ করেন। কে/পি
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো যুক্তরাজ্য
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা