
পুলিশের বিরুদ্ধে আগের মত অভিযোগ এখন আর আসে না। প্রশিক্ষণ ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কারণে পুলিশের বিরুদ্ধে অনেক কমেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কোনও আশঙ্কা নেই। যদি কোনও ব্যক্তি, গোষ্ঠী, বা কোনও দল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করে তবে তিনি কোন পেশার তা বিবেচনায় নেয়া হবে না।
গেল ২৩ অক্টোবর ট্রাফিক চেকপোস্টে এক নারীর ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, চেকপোস্টে এক নারী সিএনজি যাত্রীকে পুলিশের তল্লাশিকালে খারাপ আচরণের ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যে এই ভিডিওটি আপলোড করেছেন তিনিও পুলিশ সদস্য। তিনি ভেবেছিলেন ওই ভিডিওটা প্রকাশ করলে তার হয়তো সুনাম হবে। কিন্তু তিনি যে অপেশাদার আচরণ করেছেন তা বোঝার ক্ষমতা উনার নেই।
তিনি বলেন, ডিসি মতিঝিলের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং তারাই ব্যবস্থা নেবে।
আরও পড়ুন :
এসএস




