
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম খণ্ড মসজিদ মোড় থেকে ফারুককে একটি গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় ফারুককে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাওয়া যায়।
নিহত ওমর ফারুক (২৭) শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শ্রীপুর থানার এসআই আশরাফুল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে পশ্চিম খণ্ড মসজিদ মোড় থেকে ফারুককে একটি গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় ফারুককে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলে যাওয়া হয়।
তিনি জানান, স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন :
এসএস




