
পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ (শুক্রবার)ভোর ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের তিনযাত্রী গার্ডারের ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এসময় ২ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন :
জেএইচ




