
রাজধানীর শ্যামপুর বালুর মাঠ এলাকার কদমতলী স্টিল মিলে লোহা গলানোর সময় ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মান্নান (৪০), আফসার (৩৫), লতিফ (৩৫), লাবু (২৫), আল আমিন (৩০), জাহাঙ্গীর (৩০), আজিজ (৩২) ও শাহ আলম (২৮)।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের একজন মো. আবু বক্কর সুমন জানান, তারা শ্যামপুর বালুর মাঠ ১২ নম্বর রোডের ওয়াসা গেট এলাকার কদমতলী স্টিল মিলে কাজ করেন। তারা সন্ধ্যায় বয়লার মেশিনে ১২ টন লোহা গলানোর কাজ করছিলেন। লোহা গলানোর শেষ পর্যায়ে বয়লারের সকেট (যন্ত্র) পড়ে গেলে গলিত লোহা ছিটকে পড়তে থাকে। এতে বয়লারের আশেপাশে থাকা ওই শ্রমিক দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, ৮ জন শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।
পি




