
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে সব পক্ষকে সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নির্বাচনের আগে, নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের পরে সব ধরনের হুমকি ও বলপ্রয়োগ বন্ধ করতেও আহ্বান জানানো হয়।
জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে তার মুখপাত্র স্ট্যাফেন ডুজারিক এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, সকলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য বাংলাদেশকে উপরোক্ত শর্তগুলো পূরণ করতে হবে।

পাশাপাশি নারী এবং সংখ্যালঘুরা যেন নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সাধারণ জনগণ ও নির্বাচন পর্যবেক্ষকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। বিবৃতিতে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে জাতিসংঘ মহাসচিবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আজ (বৃহস্পতিবার) এক টুইট বার্তায় ডুজারিক জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিব সহিংসতা, হুমকি ও বলপ্রয়োগমুক্ত একটি পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন :
ডি/ জেএইচ




