
নির্বাচনের আগের দিন মোবাইল ইন্টারনেট ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ করার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে দেশজুড়ে সম্পূর্ণ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মোবাইল অপারেটরগুলো।
এর আগে গেল বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল। এরপর শনিবার বিকেল ৩টা থেকে দ্বিতীয় দফায় থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করা হয়।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় মোবাইল ফোন অপারেটদের থ্রি জি ও ফোর জি ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি বলেন, রোববার রাত ১২টার পর থেকে এ সেবা আবার স্বাভাবিক হবে।
অপারেটরদের পাঠানো নির্দেশনায় ৩১ ডিসেম্বর প্রথম প্রহর (০০.০১ আওয়ার) পর্যন্ত ফোর জির ভয়েস ও ডেটা এবং থ্রি জির ডেটা সেবা পুরোপুরি বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।
সারা দেশে ২৯৯ আসনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইল ফোনে ফোর জি বা থ্রি জি সেবা পাওয়া যাবে না।
ওয়াই




