‘প্রভাবশালী, বিত্তশালী, অর্থশালী- নদী তীরে অবৈধ দখলদারদের উচ্ছেদে কাউকে ছাড় নয়’- এমনটি জানালেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহ হাবিবুর রহমান হাকিম।
বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ৪৫তম দিনে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, বিআইডব্লিউটিএ।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাগান বাড়ির সীমানা প্রাচীর এবং বসুন্ধরা গ্রুপের ছয় একর জমি দখলমুক্ত করে।
চারজনকে আটক করে, বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
এ সময় চায়না হারবার কোম্পানির একটি ভেকু, একটি ট্রাক ও একটি পন্টুন জব্দ করা হয়।
এসজে




