
রাজধানীর রূপনগর একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিনজন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।
শনিবার (২৭ জুলাই) ভোর ৪ টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান বলেন, অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে। পরে আত্মরক্ষার্থে সাত রাউন্ড গুলি ছুড়ে।
তিনি আরও বলেন, জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হন। এসময় দেশীয় অস্ত্র এবং জিহাদি বই ও পুস্তক উদ্ধার করা হয়েছে।
এসএস




