আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হবে ৭ আগস্টের টিকিট। আগাম এই টিকিট বিক্রি চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।
যাত্রীদের সুবিধার্থে এবারও পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না এবং ঈদে অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।
জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। ট্রেনের টিকিট বিক্রির শুরুর আগেই গতকাল দুপুর থেকেই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেছে যাত্রীরা। এসময় তারা জানান পূর্বের টিকিট কাটার অভিজ্ঞতার কথা।
পি




