বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এলজিইডি’র প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে এলজিইডি সদরদপ্তর জামে মসজিদে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী খলিলুর রহমানসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় কামরুল ইসলাম সিদ্দিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
জেলা ও উপজেলা পর্যায়ে এলজিইডির অফিসে যোহরের নামাযের পর দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক দেশের দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ও পিডিবি’র চেয়্যারমান হিসেবে।
তবে ‘স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর’- এলজিইডি গড়ে তোলা তার জীবনের সবচেয়ে বড় কীর্তি।
এমকে




