
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রত্যেকদিন বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৩ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধে মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত থ্রিজি ও ফোরজি বন্ধ রাখার বিষয়ে মোবাইল অপারেটরদের নির্দেশনা পাঠানোর কথা নিশ্চিত করেছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) মো. জাকির হোসেন খাঁন।
তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে। বিটিআরসির নির্দেশনা মেনে এ বিষয়ে কাজ করবে অপারেটররা।
এসএস




