গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি’র তদন্ত কমিটি। এদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা ১১ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা সমাধানের আহ্বান জানান।
অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ এনে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে ১১ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনে অচলাবস্থা তৈরি হয়েছে প্রতিষ্ঠানটিতে।
দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে। তাদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান বিক্ষোভকারীরা।
এদিকে উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদনে উপাচার্যকে অপসারণ ও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করা হয়। বিষয়টি আরটিভিকে নিশ্চিত করেছেন ইউজিসির সদস্য জাহানারা বেগম। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ সেপ্টেম্বর গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি সম্প্রতি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তথ্য সংগ্রহ করে।
এদিকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানে সরকারের চেষ্টার কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
শিক্ষামন্ত্রী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত হবে বলেও জানান। রোববার থেকে সিলেটের ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর জন্য মিড ডে মিল চালু করা হয়।
পি




