গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনালের জরিপে দেখা গেছে চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে ৯৭ শতাংশ মানুষই সন্তোষ জানিয়েছেন। আর ৯৯ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত করতে পারবেন।
আর ৮৮ শতাংশ মানুষ বলেছেন এই অভিযানের মাধ্যমে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে চলমান ক্যাসিনোবিরোধী অভিযান সম্পর্কে পরিচালিত জনমত জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এমন তথ্যই জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনাল।
তারা জানায়, এই অভিযানে এক শতাংশ মানুষ অসন্তুষ্ট। আর অভিযানের বিষয়ে কোনো মতামত দেয়নি দুই শতাংশ মানুষ। জরিপের ফলাফল উপস্থাপন করেন অষ্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন।
এমকে




