
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের মা-বাবা ও ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন গণভবনে গেছেন।
আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে তারা গণভবনে ঢোকেন।
গত ৬ অক্টোবর রাতে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন।
আবরার হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবরার হত্যাকাণ্ডে অভিযুক্ত বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এজাহারভুক্ত আসামিদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এমকে




