
এনআইডি পেলে কী লাভ তা সবার জানা। ভোট দেওয়া নাগরিকদের অধিকার। প্রবাসে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে প্রবাসীরা ভোট দিতে পারবে, তাদের অধিকার প্রয়োগ করতে পারবে। সে ব্যবস্থা করে দিতে সিইসি’র প্রতি অনুরোধ জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সভাকক্ষে প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অনুরোধ জানান। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি।
ইমরান আহমদ বলেন, প্রবাসে মালয়েশিয়াতে অনেক বাংলাদেশির যথাযথ কাগজপত্র নেই। তারা বিপদে আছেন। আপনারা তাদের ভোটার করার ক্ষেত্রে কাগজপত্রের বিষয়ে একটু নমনীয় থাকবেন। ভোটাররা যাতে প্রবাসে থেকে ভোট দিতে পারে সে ব্যবস্থা করবেন।
প্রবাসে বসেই ভোটার হতে অনলাইনে (sevices.nidw.gov.bd) আবেদন করতে হবে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা প্রথমে এই সুযোগ পেলেও শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যে বসবাসরতরাও সুযোগটি পাবেন।
এমকে




